* ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।
প্রশ্ন: ১ এয়র = কত বর্গমিটার?
উত্তর: ১০০ বর্গমিটার।
প্রশ্ন: ১ হেক্টর = কত বর্গমিটার?
উত্তর: ১০০০০ বর্গমিটার।
প্রশ্ন: ১ হেক্টর = কত এয়র?
উত্তর: ১০০ এয়র।
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর: সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি উচ্চতা।
প্রশ্ন: ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর: ত্রিভুজের ক্ষেত্রফল = (ভূমি উচ্চতা) ২।
প্রশ্ন: বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন?
উত্তর: ৩৬৫ দিন।
প্রশ্ন: বাংলা বছরের ষষ্ঠ মাস থেকে ১২তম মাসের প্রতিটি মাস কত দিন করে হয়?
উত্তর: ৩০ দিন করে।
প্রশ্ন: ভাদ্র মাস কত দিনে?
উত্তর: ৩১ দিনে।
প্রশ্ন: ফাল্গুন মাস কত দিনে হয়?
উত্তর: ৩০ দিনে।
প্রশ্ন: ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে কত দিন?
উত্তর: ৩৬৫ দিন।
প্রশ্ন: অধিবর্ষ বলতে কী বোঝায়?
উত্তর: অধিবর্ষ হলো এমন একটি বছর, যে বছরে ক্যালেন্ডার বছরের সঙ্গে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য এক দিন বেশি থাকে।
প্রশ্ন: খ্রিষ্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে সালটি কি অধিবর্ষ হবে?
উত্তর: খ্রিষ্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে অধিবর্ষ হবে না। তবে ৪০০ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হবে।
প্রশ্ন: ২০০৪ ও ২০০৮ সাল কী বর্ষ?
উত্তর: অধিবর্ষ।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা