*২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।
প্রশ্ন: বাংলা বছরের প্রথম পাঁচ মাসের প্রতিটি মাস কত দিন করে হয়?
উত্তর: ৩১ দিন করে।
প্রশ্ন: খ্রিষ্টীয় সালের একক এবং দশকস্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে কখন সালটি অধিবর্ষ হবে?
উত্তর: ৪০০ দ্বারা বিভাজ্য হলে।
প্রশ্ন: অধিবর্ষ কত বছর পরপর আসে?
উত্তর: প্রতি চার বছরে একবার অধিবর্ষ আসে।
প্রশ্ন: ২০১২ সাল অধিবর্ষ হলে পরের অধিবর্ষ কোন সালে?
উত্তর: ২০১৬ সাল।
প্রশ্ন: ১৮০০ সাল কি অধিবর্ষ?
উত্তর: অধিবর্ষ নয়।
প্রশ্ন: অধিবর্ষের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
উত্তর: ২৯ দিনে।
প্রশ্ন: অধিবর্ষের ফেব্রুয়ারি মাস অন্যান্য বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় কয় দিন বেশি থাকে?
উত্তর: ১ দিন বেশি থাকে।
প্রশ্ন: অধিবর্ষের বছরের মোট দিনসংখ্যা কত?
উত্তর: ৩৬৬।
প্রশ্ন: ১৯১৮ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল?
উত্তর: ২৮ দিনে।
প্রশ্ন: ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল?
উত্তর: ২৯ দিনে।
প্রশ্ন: এক দশক কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১০ বছরের সময়কালকে এক দশক বলে।
প্রশ্ন: এক যুগ কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১২ বছরের সময়কালকে এক যুগ বলে।
প্রশ্ন: এক শতাব্দী কাকে বলে?
উত্তর: ধারাবাহিক ১০০ বছরের সময়কালকে এক শতাব্দী বলে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা