গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, গণিতের ৮ নম্বর প্রশ্ন হবে জ্যামিতি অংশ থেকে। এখানে ২টি প্রশ্ন থাকবে।
৮ (ক) নম্বর প্রশ্ন থাকবে নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন।
৮ (খ) নম্বর প্রশ্ন থাকবে চিত্রসহ বৈশিষ্ট্য লিখন।
তোমাদের প্রস্তুতির সহায়ক হিসেবে আজ দেওয়া হলো ৮এর (ক) নম্বর প্রশ্নের নমুনা উত্তর।

৮ নম্বর প্রশ্নের উত্তর
(ক)
প্রশ্ন: একটি আয়ত আঁকো, যার ভূমি ৫ সেমি ও উচ্চতা ৩ সেমি।
উত্তর: নিচে একটি আয়ত আঁকা হলো, যার ভূমি ৫ সেমি ও উচ্চতা ৩ সেমি।

অঙ্কনের বিবরণ:
১. একটি স্কেলের সাহায্যে ৫ সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকা হলো।
২. প্রথম ধাপে অঙ্কিত রেখার ওপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুটি লম্ব আঁকা হলো।
৩. লম্ব দুটি থেকে ৩ সেমি দৈর্ঘ্যের দুটি রেখাবিন্দু দিয়ে চিহ্নিত করা হলো।
৪. তৃতীয় ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় যোগ করা হলো।

প্রশ্ন: একটি সামান্তরিক আঁকো, যার একটি বাহুর দৈর্ঘ্য ৪ সেমি ও অন্য একটি বাহুর দৈর্ঘ্য ৩ সেমি এবং একটি কোণ ৬০হ্ন।
উত্তর: নিচে একটি সামান্তরিক আঁকা হলো, যার একটি বাহুর দৈর্ঘ্য ৪ সেমি ও অন্য একটি বাহুর দৈর্ঘ্য ৩ সেমি এবং একটি কোণ ৬০হ্ন।

অঙ্কনের বিবরণ:
১. প্রথমে স্কেলের সাহায্যে ৪ সেমি দৈর্ঘ্যের একটি রেখা আঁকি।
২. এখন চাঁদা ব্যবহার করে কোণ ৬০হ্ন আঁকি।
৩. এবার ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি।
৪. দ্বিতীয় ও তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় ৩ সেমি চিহ্নিত করি।
৫. চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি।

প্রশ্ন: একটি বর্গ আঁকো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪ সেমি।
উত্তর: নিচে একটি বর্গ আঁকা হলো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪ সেমি।

অঙ্কনের বিবরণ:
১. স্কেলের সাহায্যে ৪ সেমি দৈর্ঘ্যের যেকোনো একটি রেখা ক খ নিই।
২. ক খ রেখার ওপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুটি লম্ব যথা ক চ এবং খ ম আঁকি।
৩. ক চ এবং খ ম থেকে ৪ সেমি দৈর্ঘ্যের দুটি রেখা, দুটি বিন্দু যথা ঘ এবং গ দিয়ে চিহ্নিত করি।
৪. গ, ঘ যোগ করি।
তাহলে ক খ গ ঘ নির্ণেয় বর্গ।

দীদার চৌধুরী
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

* ৮ (খ) প্রশ্নের বাকি অংশ ছাপা হবে আগামীকাল