গণিত
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ৪ নম্বর প্রশ্নটি থাকবে লসাগু ও গসাগু-সম্পর্কিত সমস্যা সমাধানের ওপর। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। নিচে দুটি যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান দেওয়া হলো।
৪ নম্বর প্রশ্ন
প্রশ্ন: একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য ৪২ মিটার ও প্রস্থ ৩৬ মিটার। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই।
ক. মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
খ. সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এ ধরনের কয়টি কার্পেট লাগবে?
সমাধান:
ক.
মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির ১ বাহুর দৈর্ঘ্য হবে ৪২ এবং ৩৬ এর গসাগু।
৪২ এবং ৩৬কে তাদের সাধারণ মৌলিক উত্পাদক দিয়ে ভাগ করি।
২) ৪২, ৩৬
৩) ২১, ১৮
৭, ৬
৪২ ও ৩৬ এর গসাগু = ২×৩
= ৬
বৃহত্তম বর্গাকার কার্পেটের ১ বাহুর দৈর্ঘ্য ৬ মিটার।
খ.
দেওয়া আছে, মেঝের দৈর্ঘ্য ৪২ মিটার এবং প্রস্থ ৩৬ মিটার
ক্ষেত্রফল = (৪২×৩৬) বর্গমিটার
= ১৫১২ বর্গমিটার
যেহেতু, বর্গাকার কার্পেটের বৃহত্তমটির ১ বাহুর দৈর্ঘ্য ৬ মিটার
(‘ক’ থেকে প্রাপ্ত)
অতএব, বৃহত্তম বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল = ৬ মি × ৬ মি
= ৩৬ বর্গমিটার।
সম্পূর্ণ মেঝেতে বিছানোর জন্য প্রয়োজনীয় কার্পেট লাগবে:
(১৫১২৩৬)টি
= ৪২টি
উত্তর: ৪২টি কার্পেট।
প্রশ্ন: ২টি ঘণ্টা আছে। একটি ১২ মিনিট পরপর এবং অপরটি ৫ মিনিট পরপর বাজে।
ক. কমপক্ষে কতক্ষণ পর ঘণ্টা দুটি পুনরায় একসঙ্গে বাজবে?
খ. যদি ঘণ্টা দুটি একসঙ্গে বেলা ৩টায় বাজে, পরবর্তী সময়ে কখন পুনরায় একসঙ্গে বাজবে?
সমাধান:
ক.
কমপক্ষে যতক্ষণ পর ঘণ্টা দুটি পুনরায় একসঙ্গে বাজবে তা হলো ১২ ও ৫ এর লসাগু।
এখন ১২ ও ৫ এর লসাগু নির্ণয় করি।
এখানে, ১২ এর গুণিতক: ১২, ২৪, ৩৬, ৪৮, (৬০)...
৫ এর গুণিতক: ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, (৬০)...
১২ ও ৫ এর লসাগু = ৬০
অর্থাত্ ঘণ্টা দুটি কমপক্ষে ৬০ মিনিট বা ১ ঘণ্টা পরপর পুনরায় একসঙ্গে বাজবে।
খ.
যেহেতু ঘণ্টা দুটি কমপক্ষে ৬০ মিনিট বা ১ ঘণ্টা পরপর একত্রে বাজবে।
সুতরাং ঘণ্টা দুটি একসঙ্গে বেলা ৩টায় বাজলে পরবর্তী সময়ে পুনরায় একসঙ্গে বাজবে (৩+১)টায় বা ৪টায়।
অর্থাত্ বিকেল ৪টার সময় ঘণ্টা দুটি পুনরায় একসঙ্গে বাজবে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা