বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২ (মুনাফা)
১। প্রতিবছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে কী বলা হয়?
ক. সরল মুনাফা খ. সবৃদ্ধি মূল
গ. চক্রবৃদ্ধি মুনাফা ঘ. মূলধন
২। সরল মুনাফার ক্ষেত্রে —
i. I = prn ii. A = p(1 + r)n
iii. সবৃদ্ধি মূলধন = p(1 + nr)
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i ও ii
৩। বার্ষিক মুনাফার হার ১০% হলে কত বছরে P টাকা মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ২০
৪। শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
ক. ৫% খ. ১০% গ. ১৫% ঘ. ২০%
৫। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো মূলধন ৮ বছরে মুনাফা-মূলধনে দ্বিগুণ হবে?
ক. ৫% খ. ১০% গ. ১২.৫% ঘ. ১৫%
# দিলীপ বাবু ৫০০০ টাকা ১২% মুনাফায় একটি বেসরকারি ব্যাংকে জমা রাখলেন।
ওপরের তথ্যের আলোকে নিচের ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৬। বছরান্তে তিনি কত টাকা মুনাফা পাবেন?
ক. ২০০ টাকা খ. ৩০০ টাকা
গ. ৫০০ টাকা ঘ. ৬০০ টাকা
৭। ২ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
ক. ১২৭২ টাকা খ. ১২০০ টাকা
গ. ৭২ টাকা ঘ. ১ টাকা
৮। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূলকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?
ক. P খ. A গ. C ঘ. r
৯। y টাকার y% মুনাফায় ৪ বছরের মুনাফা y টাকা হলে y এর মান নিচের কোনটি?
ক. ৫ খ. ১০
গ. ১৫ ঘ. ২৫
১০। ৩৬০০ টাকায় ক্রয় করে কোনো দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক. ৫০০ টাকা
খ. ৫৪০০ টাকা
গ. ৫০২০ টাকা ঘ. ৫০৪০ টাকা
১১। চক্রবৃদ্ধিতে সবৃদ্ধি মূলধন C এর মান নিচের কোনটি?
ক. P(1 + nr) খ. P(1 + r)n
গ. Pnr ঘ. P(1 - nr)
১২। একটি পেনসিল ১০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে কলমটির বিক্রয় মূল্য কত হবে?
ক. ১১ খ. ১২ গ. ১৫ ঘ. ২০ টাকা
১৩। ৫% মুনাফায় ৩৬০ টাকার কত বছরের মুনাফা ১৮০ টাকা হবে?
ক. ২০ খ. ১৩ গ. ১২ ঘ. ১০
১৪। একটি শার্ট ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রয় করা হলো। এর ক্রয়মূল্য কত?
ক. ১২৫০ টাকা খ. ১১০০ টাকা
গ. ১০০০ টাকা ঘ. ৮০০ টাকা
১৫। শুধু মুনাফা বলতে কোনটিকে বোঝায়?
ক. সরল মুনাফা খ. সবৃদ্ধি মূল
গ. চক্রবৃদ্ধি মুনাফা ঘ. মূলধন
# কামাল সাহেব একটি আর্থিক ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০,০০০ টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি ১২০০০ টাকা পরিশোধ করেন।
ওপরের তথ্যের আলোকে নিচের ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৬। ৫০,০০০ টাকার ৮% = কত?
ক. ৫০০০ টাকা খ. ৪০০০ টাকা
গ. ৩০০০ টাকা ঘ. ২০০০ টাকা
১৭। প্রথম কিস্তি পরিশোধের পর কামাল সাহেবের আর কত টাকা ঋণ থাকবে?
ক. ৩০০০০ টাকা খ. ৩২০০০ টাকা
গ. ৪২০০০ টাকা ঘ. ৩৪১২০ টাকা।
১৮। শতকরা বার্ষিক কত হার মুনাফায় ৭০০ টাকার ৩ বছরের মুনাফা ৮৪ টাকা হবে?
ক. ১% খ. ২% গ. ৩% ঘ. ৪%
১৯। নিচের কোনটি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার সূত্র?
ক. Pnr খ. P(1 + r)n – P
গ. P - P(1 + r)n ঘ. (1 + r)n
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
গণিত: অধ্যায়-২
১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. খ
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা