গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।

অধ্যায়-৬
১। একটি সরল সমীকরণে এক ঘাতবিশিষ্ট কয়টি অজ্ঞাত রাশি থাকে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. অসংখ্য
২। দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণে কয়টি সরল সমীকরণ থাকে?
ক. ১টি খ. ২টিগ. ৩টি ঘ. অসংখ্য
৩। প্রদত্ত সহসমীকরণের সমাধান
থাকবে যখন—
i. সরলরেখা দুটি সমান্তরাল হয়
ii. সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে
iii. সরলরেখা দুটি পরস্পরের ওপরলম্ব হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪। নিচের কোনটি সরল সমীকরণ?
ক. x-xy = 0 খ. xy = 6
গ. x2-y = 3 ঘ. 2x+3y = 5
৫। 5x-3y = 12 সমীকরণের x = 0 হলে y এর মান কত?
ক. -5 খ. -1 গ. - 4 ঘ. 6
৬। নিচের কোন সংখ্যাগুলো দ্বারা 3x-2y = -2 সমীকরণটি সিদ্ধ হবে?
ক. (1, 0) খ. (0, -1)
গ. (-1, 0) ঘ. (0, 1)
৭। (x, y) = (2, 1) এর জন্য নিচের কোন সমীকরণ জোট সঠিক?
ক. 5x-4y = 6, x+2y = 4
খ. 4x-5y = 6, 2x+y = 4
গ. x+4y = 42, 7x-3y = 5
ঘ. 4x+y = 42, 3x-7y = 5
৮। দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 60 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
ক. 80 খ. 60 গ. 40 ঘ. 20
৯। লেখচিত্রে দুটি সরলরেখা A (3, -4) বিন্দুতে ছেদ করলে A বিন্দুর কোটি কত?
ক. 3 খ. -4
গ. (3, -4) ঘ. (-4, 3)
নিপুণ ও দিগন্তর কাছে যথাক্রমে x ও y সংখ্যক চকলেট আছে। নিপুণের দিগন্ত অপেক্ষা 2টি চকলেট বেশি আছে।
ওপরের তথ্যের আলোকে নিচের ১০ থেকে ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১০। ওপরের বর্ণনা সাপেক্ষে নিচের কোনটি সঠিক সমীকরণ?
ক. x+2 = y খ. x = y+2
গ. x+y = 2 ঘ. x+y+2 = 0
১১। দিগন্তর কাছে 3টি চকলেট থাকলে দুজনের মোট কয়টি চকলেট আছে?
ক. 8টি খ. 6টি গ. 4টি ঘ. 3টি
১২। একটি চকলেটের দাম 2 টাকা হলে দুজন কত টাকার চকলেট কিনেছে?
ক. 8 টাকার খ. 10 টাকার
গ. 12 টাকার ঘ. 16 টাকার
নিচের তথ্যের আলোকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5 : 2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত
হবে 2 : 1।
১৩। পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে x বছর ও y বছর হলে নিচের কোনটি 10 বছর পর পিতা-পুত্রের বয়সের সমীকরণ প্রকাশ করে।
ক. 2x - 5y = 10 খ. 2x + 5y = 10
গ. x - 2y = 10 ঘ. x + 2y = 10
১৪। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর?
ক. 50 খ. 60 গ. 70 ঘ. 80
১৫। x + y = 5 এবং x - y = 3 এর
সমাধান কত?
ক. (1, 4) খ. (4, 1) গ. (2, 3) ঘ. (3, 2)
১৬। Method of Elimination-এর অর্থ কী?
ক. প্রতিস্থাপন পদ্ধতি
খ. অপনয়ন পদ্ধতি
গ. লৈখিক পদ্ধতি
ঘ. আড়গুণন পদ্ধতি
১৭। x + 2y = 4 এবং x = 4 হলে y = কত?
ক. 0 খ. 1 গ. 2 ঘ. 3
১৮। কোনটি দুই চলকবিশিষ্ট সমীকরণ?
ক. 2x - y > 0 খ. 2x - y < 0
গ. 2x - 3 = 12 ঘ. 2x - y = 0
১৯। দুটি সরলরেখা সমান্তরাল হলে প্রদত্ত সহসমীকরণের সমাধান কী হবে?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. শূন্য ঘ. সমাধান নেই
২০। x + y এর সমাধান সংখ্যা কত?
ক. 1 খ. 2 গ. 3 ঘ. অসংখ্য
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

উত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৩: ৭০. ঘ ৭১. গ ৭২. ক ৭৩. খ ৭৪. খ ৭৫. খ ৭৬. ঘ ৭৭. গ ৭৮ খ
অধ্যায়-৪: ১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. গ

বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৫
৫. ক ৬. ঘ ৭. গ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ক ১৫. গ

গণিত
অধ্যায়-৬
১. ক ২. খ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. ঘ