গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*৩ নম্বর প্রশ্ন:
চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি [যোগ্যতাভিত্তিক]
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ৩ নম্বর প্রশ্নটি থাকবে চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক সমস্যার নমুনা সমাধান।

প্রশ্ন: রফিক সাহেব একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর মাসিক বেতন ৯৮৭০ টাকা। তিনি প্রতি মাসে বাড়িভাড়া ৩৮০০ টাকা ও সংসার খরচ বাবদ ৫৬৫০ টাকা ব্যয় করেন। তিনি—
ক. প্রতি মাসে বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ কত টাকা ব্যয় করেন?
খ. প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন?
গ. ছয় মাসে কত টাকা সঞ্চয় করেন?
ঘ. এক বছরে কত টাকা সঞ্চয় করেন?
ঙ. এক বছরে কত টাকা ব্যয় করেন?
সমাধান:
(ক)
রফিক সাহেব প্রতি মাসে
বাড়িভাড়া বাবদ খরচ করেন ৩৮০০ টাকা
সংসার খরচ বাবদ ব্যয় করেন (+) ৫৬৫০ টাকা
 প্রতি মাসে বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ ব্যয় করেন ৯৪৫০ টাকা
(খ)
রফিক সাহেব প্রতি মাসে
বেতন পান ৯৮৭০ টাকা
ব্যয় করেন (-) ৯৪৫০ টাকা
 প্রতি মাসে সঞ্চয় করেন ৪২০ টাকা
(গ)
১ মাসে সঞ্চয় করেন ৪২০ টাকা
 ৬ মাসে সঞ্চয় করেন (৪২০ ┤ ৬) টাকা = ২৫২০ টাকা
(ঘ)
আমরা জানি, ১ বছর = ১২ মাস
এখন,
১ মাসে সঞ্চয় করেন ৪২০ টাকা
 ১২ মাসে সঞ্চয় করেন (৪২০ ┤ ১২) টাকা বা ৫০৪০ টাকা
(ঙ)
আবার, ১ বছর = ১২ মাস
১ মাসে ব্যয় করেন ৯৪৫০ টাকা [‘ক’ থেকে প্রাপ্ত]
 ১২ মাসে ব্যয় করেন (৯৪৫০ ┤ ১২) টাকা
= ১১৩৪০০ টাকা।
অতএব, এক বছরে ১১৩৪০০ টাকা ব্যয় করেন।
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা