>প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৬৫ নম্বরের যোগ্যতাভিত্তিক এবং বাকি ৩৫ নম্বরের গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৩ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। এ পাতার প্রতিটি লেখা পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৩ নম্বর প্রশ্ন:
চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি [যোগ্যতাভিত্তিক]
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ৩ নম্বর প্রশ্নটি থাকবে চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান।
প্রশ্ন: মিলির নিকট ৪৫৯৮৭ টাকা আছে। রাজুর নিকট মিলি অপেক্ষা ৮২৫০ টাকা কম আছে। কবিরের নিকট রাজু অপেক্ষা ৯৮৫ টাকা বেশি থাকলে—
ক. রাজুর নিকট কত টাকা আছে?
খ. কবিরের নিকট কত টাকা আছে?
গ. রাজু ও কবিরের একত্রে কত টাকা আছে?
ঘ. রাজু ও কবিরের মধ্যে কার টাকার পরিমাণ বেশি?
ঙ. মিলি, রাজু ও কবিরের একত্রে কত টাকা আছে?
সমাধান:
(ক)
মিলির নিকট আছে ৪৫৯৮৭ টাকা
রাজুর নিকট আছে মিলি অপেক্ষা ৮২৫০ টাকা কম
রাজুর নিকট আছে (৪৫৯৮৭—৮২৫০) টাকা
= ৩৭৭৩৭ টাকা।
(খ)
রাজুর নিকট আছে ৩৭৭৩৭ টাকা
কবিরের নিকট রাজু অপেক্ষা ৯৮৫ টাকা বেশি আছে
কবিরের নিকট আছে (৩৭৭৩৭+৯৮৫) টাকা = ৩৮৭২২ টাকা।
(গ)
রাজুর আছে ৩৭৭৩৭ টাকা
কবিরের আছে ৩৮৭২২ টাকা
রাজু ও কবিরের একত্রে আছে (৩৭৭৩৭+৩৮৭২২) টাকা
= ৭৬৪৫৯ টাকা।
(ঘ)
রাজুর আছে ৩৭৭৩৭ টাকা
কবিরের আছে ৩৮৭২২ টাকা
যেহেতু ৩৮৭২২>৩৭৭৩৭
কবিরের টাকার পরিমাণ বেশি।
(ঙ)
মিলির নিকট আছে ৪৫৯৮৭ টাকা
রাজুর নিকট আছে ৩৭৭৩৭ টাকা
কবিরের নিকট আছে ৩৮৭২২ টাকা
মিলি, রাজু ও কবিরের একত্রে আছে
(৪৫৯৮৭+৩৭৭৩৭+৩৮৭২২) টাকা
= ১২২৪৪৬ টাকা।
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা