৩ নম্বর প্রশ্ন:
চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি [যোগ্যতাভিত্তিক]
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ৩ নম্বর প্রশ্নটি থাকবে চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান।
প্রশ: সুমন ও রিয়াজের একত্রে ৭৫৩২ টাকা আছে। সুমনের নিকট রিয়াজ অপেক্ষা ৫৬০ টাকা বেশি থাকলে—
ক. দুজনের টাকার পরিমাণ কীভাবে সমান হবে?
খ. দুজনের সমপরিমাণ টাকা একত্রে কত হবে?
গ. রিয়াজের টাকার পরিমাণ কত?
ঘ. সুমনের টাকার পরিমাণ কত?
ঙ. রিয়াজের টাকার সঙ্গে কত টাকা যোগ করলে সুমনের টাকার
সমান হবে?
সমাধান:
(ক)
মোট টাকা থেকে সুমনের বেশি টাকা বাদ দিলে দুজনের টাকার পরিমাণ সমান হবে।
(খ)
দুজনের সমপরিমাণ টাকা একত্রে (৭৫৩২ - ৫৬০) = ৬৯৭২
(গ)
রিয়াজের টাকার পরিমাণ (৬৯৭২╕২) বা, ৩৪৮৬
(ঘ)
সুমনের টাকার পরিমাণ (৩৪৮৬ + ৫৬০) বা, ৪০৪৬
(ঙ)
সুমনের টাকার পরিমাণ থেকে রিয়াজের টাকার পরিমাণ বিয়োগ করলে নির্ণেয় টাকার পরিমাণ পাওয়া যাবে।
নির্ণেয় টাকার পরিমাণ (৪০৪৬ - ৩৪৮৬) = ৫৬০
অতএব, রিয়াজের টাকার সঙ্গে ৫৬০ টাকা যোগ করলে সুমনের টাকার সমান হবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা