গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ নম্বর প্রশ্ন:

চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি [যোগ্যতাভিত্তিক]

প্রিয় পরীক্ষার্থী, গণিতের ৩ নম্বর প্রশ্নটি থাকবে চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান।

প্রশ্ন: পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ হলে—

ক. পিতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের কত গুণ?

খ. ৮০ বছর কন্যার বয়সের কত গুণ?

গ. কন্যার বয়স কত বছর?

ঘ. পিতার বয়স কত বছর?

ঙ. পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত?

সমাধান:

(ক)

কন্যার বয়স = কন্যার বয়সের                        ১ গুণ

পিতার বয়স = কন্যার বয়সের (+)                   ৪ গুণ

 পিতা ও কন্যার বয়সের সমষ্টি =  কন্যার বয়সের  ৫ গুণ

(খ)

যেহেতু পিতা ও কন্যার বয়সের সমষ্টি = ৮০ বছর

 ৮০ বছর হলো কন্যার বয়সের ৫ গুণ

(গ) 

কন্যার বয়সের ৫ গুণ = ৮০ বছর

   কন্যার বয়স     = ৮০ বছর╕৫ = ১৬ বছর

(ঘ)

যেহেতু, কন্যার বয়স ১৬ বছর

পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ = ১৬ বছর ┤ ৪

 পিতার বয়স                    = ৬৪ বছর

(ঙ)  

পিতার বয়স                  ৬৪ বছর

কন্যার বয়স              (-) ১৬ বছর

পার্থক্য                        ৪৮ বছর

অতএব, পিতা ও কন্যার বয়সের পার্থক্য হলো ৪৮ বছর।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা