গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসেবে।

প্রশ্ন: ১টি আলমারি, ২টি টেবিল ও ৮টি চেয়ার—মোট কয়টি

জিনিস হয়?

উত্তর: ১১টি।

প্রশ্ন: ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায়, তাকে

কী বলে?

উত্তর: ভাগফল।

প্রশ্ন: বন্ধনী ব্যবহারের ক্ষেত্রে কোন দিক থেকে হিসাব করতে হয়?

উত্তর: বাঁ থেকে ডানে হিসাব করতে হয়।

প্রশ্ন: একজন শ্রমিকের মাসিক বেতন ৯,৮৭০ টাকা এবং মাসিক খরচ ৯,৪৫০ টাকা। প্রতি মাসে তিনি কত টাকা জমাতে পারেন?

উত্তর: ৪২০ টাকা।

প্রশ্ন: একটি ট্যাংকে প্রতি মিনিটে ৫ লিটার পানি আসে এবং ২ লিটার খরচ হয়। প্রতি মিনিটে কত লিটার পানি অবশিষ্ট থাকে?

উত্তর: ৩ লিটার।

প্রশ্ন: একটি পানির ট্যাংকে মিনিটে ২ লিটার পানি জমা হলে ১০ মিনিটে কত লিটার পানি জমা হবে?

উত্তর: ২০ লিটার।

প্রশ্ন: আলতাফ সাহেব বাসাভাড়া বাবদ ৩,৮০০ টাকা এবং পরিবারের খরচ বাবদ ৫,৬৫০ টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে মোট কত টাকা ব্যয় করেন?

উত্তর: ৯,৪৫০ টাকা।

প্রশ্ন: একটি আলমারির দাম ৮,৭০০ টাকা হলে ২টি আলমারির

দাম কত?

উত্তর: ১৭,৪০০ টাকা।

প্রশ্ন: ৬,৩০০ টাকাকে সমান ৫ ভাগ করলে প্রতি ভাগে কত

টাকা পড়বে?

উত্তর: ১,২৬০ টাকা।

প্রশ্ন: ২টি চেয়ারের দাম ১,৫০০ টাকা হলে ১টি চেয়ারের দাম কত?

উত্তর: ৭৫০ টাকা।

প্রশ্ন: ৬,৯৭২ টাকার অর্ধেক কত?

উত্তর: ৩,৪৮৬ টাকা।

প্রশ্ন: পিতার বয়স ৬০ বছর এবং কন্যার বয়স ১৬ বছর। পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত বছর?

উত্তর: ৪৪ বছর।

প্রশ্ন: কন্যার বয়স ১৬ বছর, পিতার বয়স ৬৪ বছর। পিতার বয়স কন্যার বয়সের কত গুণ?

উত্তর: ৪ গুণ।

 বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা