সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ গণিত বিষয়ের একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।
প্রশ্ন: একটি দ্রব্যের খুচরা মূল্য ২১৬০ টাকা। দ্রব্যটি উত্পাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা প্রত্যেকেই ২০% লাভে বিক্রয় করে। প্রত্যেককেই লাভের ওপর ৫% ভ্যাট দিতে হয়।
ক. খুচরা বিক্রেতার ক্রয়মূল্য নির্ণয় করো।
খ. দ্রব্যটির উত্পাদন খরচ নির্ণয় করো।
গ. মোট কত টাকা ভ্যাট দিতে হয়?
সমাধান-ক:
খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে,
অর্থাত্, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০) বা ১২০ টাকা।
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা
,, ১ ,, ,, ,, ,, ,, ,,
( ,, ২১৬০ ,, ,, ,, ,, ,, ,,
= ১৮০০ টাকা।
উত্তর: ১৮০০ টাকা।
সমাধান-খ:
‘ক’ থেকে পাই, খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১৮০০ টাকা।
পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য
পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য ১৮০০ টাকা।
পাইকারি বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে।
পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০)
বা ১২০ টাকা।
পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
,, ,, ,, ১ ,, ,, ,, ,,
,, ,, ,, ১৮০০ ,, ,, ,, ,,
= ১৫০০ টাকা।
পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য ১৫০০ টাকা।
আবার, পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য = উত্পাদনকারীর বিক্রয়মূল্য
উত্পাদনকারীর বিক্রয়মূল্য ১৫০০ টাকা।
উত্পাদনকারী ২০% লাভে বিক্রয় করে।
উত্পাদনকারীর উত্পাদন খরচ ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০)
বা ১২০ টাকা।
উত্পাদনকারীর বিক্রয়মূল্য ১২০ টাকা হলে উত্পাদন খরচ ১০০ টাকা
,, ,, ১ ,, ,, ,, ,, ,,
,, ,, ১৫০০ ,, ,, ,, ,, ,,
= ১২৫০ টাকা।
উত্পাদনকারীর উত্পাদন খরচ ১২৫০ টাকা। উত্তর: ১২৫০ টাকা।
সমাধান-গ:
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ২১৬০ টাকা এবং ক্রয়মূল্য ১৮০০ টাকা
খুচরা বিক্রেতার লাভ = (২১৬০ - ১৮০০) টাকা বা ৩৬০ টাকা।
পাইকারি বিক্রেতা লাভ করে (১৮০০ - ১৫০০ ) টাকা বা ৩০০ টাকা।
এবং উত্পাদনকারী লাভ করে ( ১৫০০ - ১২৫০) টাকা বা ২৫০ টাকা।
মোট লাভ = (৩৬০ + ৩০০ + ২৫০) টাকা বা ৯১০ টাকা।
উত্পাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা প্রত্যেককেই লাভের ওপর ৫% ভ্যাট দিতে হয়।
১০০ টাকায় ভ্যাট দিতে হয় ৫ টাকা
১ ,, ,, ,, ,, ,,
৯১০ ,, ,, ,, ,, ,,
= ৪৫.৫০ টাকা।
উত্তর: ৪৫.৫০ টাকা।
মাস্টার ট্রেইনার, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা