গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*৬ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক সমস্যাবলি
প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ৬ নম্বর প্রশ্নটি থাকবে গড়-সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনের জন্য আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা ও সমাধান।

প্রশ্ন: ২০ জন ছাত্র ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করল। তাদের মধ্যে ২ জন গড়ে ৬০ নম্বর, ১৩ জন গড়ে ৬৫ নম্বর ও ৫ জন গড়ে ৫৫ নম্বর পেল।
ক. ২ জন ছাত্রের নম্বরের যোগফল কত?
খ. ১৩ জন ছাত্রের নম্বরের যোগফল কত?
গ. ৫ জন ছাত্রের নম্বরের যোগফল কত?
ঘ. ২০ জন ছাত্রের নম্বরের যোগফল কত?
ঙ. ছাত্রদের গড় নম্বর কত?

সমাধান:
(ক)
২ জন ছাত্রের গড় নম্বর ৬০
 ২ জনের নম্বরের যোগফল (৬০  ২)
= ১২০

(খ)
১৩ জন ছাত্রের গড় নম্বর ৬৫
 ১৩ জনের নম্বরের যোগফল (৬৫  ১৩)
= ৮৪৫

(গ)
৫ জন ছাত্রের গড় নম্বর ৫৫
 ৫ জনের নম্বরের যোগফল (৫৫  ৫)
= ২৭৫

(ঘ)
২ জন ছাত্রের নম্বরের যোগফল ১২০
১৩ জনের নম্বরের যোগফল ৮৪৫
৫ জনের নম্বরের যোগফল () ২৭৫
২০ জন ছাত্রের নম্বরের যোগফল = ১২৪০

(ঙ)
২০ জন ছাত্রের নম্বরের যোগফল ১২৪০
 ২০ জনের নম্বরের গড় (১২৪০২০)
= ৬২
অতএব, ছাত্রদের গড় নম্বর ৬২।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা