* ৬ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক সমস্যাবলি
প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ৬ নম্বর প্রশ্নটি থাকবে গড়-সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনের জন্য আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা ও সমাধান।
প্রশ্ন: বাবু ও দীপুর গড় বয়স ২২ বছর। দীপু ও টিপুর গড় বয়স ২৪ বছর। বাবুর বয়স ২১ বছর হলে—
ক. বাবু ও দীপুর বয়সের যোগফল কত?
খ. দীপুর বয়স কত?
গ. দীপু ও টিপুর বয়সের যোগফল কত?
ঘ. টিপুর বয়স কত?
ঙ. দীপুর বয়সের সাথে কত যোগ করলে টিপুর বয়সের সমান হবে?
সমাধান:
(ক)
বাবুু ও দীপুর গড় বয়স = ২২ বছর
বাবুু ও দীপুর বয়সের যোগফল = (২২ ২) বছর
= ৪৪ বছর
(খ)
বাবু ও দীপুর বয়সের যোগফল = ৪৪ বছর
বাবুর বয়স = ২১ বছর
দীপুর বয়স = ২৩ বছর
(গ)
দীপু ও টিপুর গড় বয়স = ২৪ বছর
দীপু ও টিপুর বয়সের যোগফল = (২৪ ২) বছর
= ৪৮ বছর
(ঘ)
দীপু ও টিপুর বয়সের যোগফল = ৪৮ বছর
দীপুর বয়স (-) = ২৩ বছর
টিপুর বয়স = ২৫ বছর
(ঙ)
টিপুর বয়স = ২৫ বছর
দীপুর বয়স (-) = ২৩ বছর
টিপুর বয়স দীপুর চেয়ে ২ বছর বেশি
অতএব, দীপুর বয়সের সাথে ২ বছর যোগ করলে টিপুর বয়সের সমান হবে।
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা