গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ৬ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক সমস্যাবলি
প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ৬ নম্বর প্রশ্নটি থাকবে গড়-সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনের জন্য আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা ও সমাধান।

প্রশ্ন: ১টি ইউনিয়নের ৫টি গ্রামের জনসংখ্যা যথাক্রমে ১৩৩০, ১৮৬৯, ২১৮৯, ২৫১২ ও ২৯৪০।
ক. প্রথম ২টি গ্রামের মোট জনসংখ্যা কত?
খ. প্রথম ৩টি গ্রামের গড় জনসংখ্যা কত?
গ. প্রথম ৪টি গ্রামের মোট জনসংখ্যা কত?
ঘ. প্রথম ৪টি গ্রামের গড় জনসংখ্যা কত?
ঙ. গ্রামগুলোর গড় জনসংখ্যা কত?

সমাধান:
(ক)
১ম গ্রামের জনসংখ্যা = ১৩৩০
২য় গ্রামের জনসংখ্যা = ১৮৬৯
 প্রথম ২টি গ্রামের মোট জনসংখ্যা = ৩১৯৯
(খ)
প্রথম ২টি গ্রামের মোট জনসংখ্যা = ৩১৯৯
তৃতীয় গ্রামের জনসংখ্যা = ২১৮৯
 প্রথম ৩টি গ্রামের মোট জনসংখ্যা = ৫৩৮৮
 প্রথম ৩টি গ্রামের গড় জনসংখ্যা = ৫৩৮৮ ÷ ৩
= ১৭৯৬
(গ)
প্রথম ৩টি গ্রামের মোট জনসংখ্যা = ৫৩৮৮
৪র্থ গ্রামের জনসংখ্যা = ২৫১২
 প্রথম ৪টি গ্রামের মোট জনসংখ্যা = ৭৯০০
(ঘ)
প্রথম ৪টি গ্রামের মোট জনসংখ্যা = ৭৯০০
 প্রথম ৪টি গ্রামের গড় জনসংখ্যা = ৭৯০০ ÷ ৪
= ১৯৭৫
(ঙ)
৫টি গ্রামের মোট জনসংখ্যা = (৭৯০০+২৯৪০)
= ১০৮৪০
 ৫টি গ্রামের গড় জনসংখ্যা = ১০৮৪০÷৫
= ২১৬৮
অতএব, গ্রামগুলোর গড় জনসংখ্যা ২১৬৮।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক

সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা