গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক সমস্যাবলি
প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ৬ নম্বর প্রশ্নটি থাকবে গড়-সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনের জন্য আজ দেওয়া হলো যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা ও সমাধান।

প্রশ্ন: ৯টি সংখ্যার যোগফল ৯২১। এদের ৪টি সংখ্যার গড় ১০৪।
ক. ৪টি সংখ্যার যোগফল কত?
খ. বাকি পাঁচটি সংখ্যার যোগফল কত?
গ. পাঁচটি সংখ্যার গড় কত?
সমাধান:
(ক)
৪টি সংখ্যার গড় ১০৪
 ৪টি সংখ্যার যোগফল (১০৪  ৪) = ৪১৬
(খ)
বাকি ৫টি সংখ্যার যোগফল
= ৯টি সংখ্যার যোগফল - ৪টি সংখ্যার যোগফল
= ৯২১ - ৪১৬ = ৫০৫
(গ)
৫টি সংখ্যার যোগফল ৫০৫
 ৫টি সংখ্যার গড় (৫০৫ ৫) = ১০১।
সহকারী শিক্ষক
সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা