গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।

প্রশ্ন: ক + ৫ = ১০ এখানে ক-এর মান কত?
উত্তর: ৫
প্রশ্ন: একটি ত্রিভুজের ক সংখ্যা বাহু আছে, ক-এর মান কত?
উত্তর: তিন
প্রশ্ন: একটি বর্গের খ সংখ্যক কোণ আছে, খ-এর মান কত?
উত্তর: চার
প্রশ্ন: একটি পেনসিলের দাম ৬ টাকা হলে ক সংখ্যক পেনসিলের মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো।
উত্তর: ক ┤ ৬
প্রশ্ন: ক টাকার জিনিস কিনে ৫০ টাকা দিয়ে ২৩ টাকা ফেরত নেওয়া হলো, খোলা বাক্যটির অজানা প্রতীকের মান বের করো, যেন বাক্যটি সত্য হয়।
উত্তর: ৫০-ক = ২৩
ক = ২৭ টাকা
প্রশ্ন: বর্গাকৃতির একটি কাগজ, যার এক বাহুর দৈর্ঘ্য ক সেমি হলে কাগজটির ক্ষেত্রফল কত?
উত্তর: (ক ┤ ক) বর্গ সেমি।
প্রশ্ন: সংখ্যা প্রতীক কয়টি?
উত্তর: ১০টি।
প্রশ্ন: সংখ্যা প্রতীকগুলো লেখো?
উত্তর: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।
প্রশ্ন: ‘>’ এটা কী ধরনের প্রতীক?
উত্তর: সম্পর্ক প্রতীক।
প্রশ্ন: অক্ষর প্রতীক কী ধরনের হয়ে থাকে?
উত্তর: ক, খ, গ ইত্যাদি।
প্রশ্ন: বন্ধনী প্রতীকগুলো লেখো।
উত্তর: ( ), { }, [ ]
প্রশ্ন: গুণিতক কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, তাকে ওই সংখ্যার গুণিতক বলে।
প্রশ্ন: গুণিতকের অন্য নাম কী?
উত্তর: গুণিতকের অন্য নাম ‘নামতা’।
প্রশ্ন: ৩-কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, সেগুলো ৩-এর কী?
উত্তর: গুণিতক
প্রশ্ন: ৩-এর গুণিতকগুলো ৩ দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে কি?
উত্তর: কোনো ভাগশেষ থাকবে না।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা