গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।

প্রশ্ন: ক-এর গুণিতক কত?
উত্তর: ক-এর সঙ্গে যেকোনো পূর্ণ সংখ্যার গুণফল।
প্রশ্ন: ৪-এর ৪টি গুণিতক লেখো।
উত্তর: ৪, ৮, ১২, ১৬।
প্রশ্ন: ৫, ৬, ১১, ১২, ১৩ এখানে ৬-এর গুণিতক কত কত?
উত্তর: ৬, ১২।
প্রশ্ন: ৭-এর ৫টি গুণিতক লেখো।
উত্তর: ৭, ১৪, ২১, ২৮, ৩৫।
প্রশ্ন: ৩ ও ৪-এর দুটি সাধারণ গুণিতক লেখো।
উত্তর: ১২, ২৪।
প্রশ্ন: সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে কী বলে?
উত্তর: ‘লঘিষ্ঠ সাধারণ গুণিতক’ বা লসাগু বলে।
প্রশ্ন: ৩ এবং ৪-এর লসাগু কত?
উত্তর: ১২
প্রশ্ন: ৪ এবং ৫-এর লসাগু লেখো।
উত্তর: ২০
প্রশ্ন: ২ এবং ৩-এর ৩টি সাধারণ গুণিতক লেখো।
উত্তর: ৬, ১২, ১৮
প্রশ্ন: ২ এবং ৩-এর লসাগু কত?
উত্তর: ৬
প্রশ্ন: ৩ এবং ৪-এর ৩টি সাধারণ গুণিতক লেখো।
উত্তর: ১২, ২৪, ৩৬
প্রশ্ন: গুণনীয়ক কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।
প্রশ্ন: গুণনীয়কের অপর নাম কী?
উত্তর: উত্পাদক।
প্রশ্ন: যেসব সংখ্যা দ্বারা ৮-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলো ৮-এর কী?
উত্তর: গুণনীয়ক।
প্রশ্ন: কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সব সময় কোন কোন সংখ্যা থাকে?
উত্তর: ১ এবং ওই সংখ্যা
প্রশ্ন: ৭-এর গুণনীয়ক লেখো।
উত্তর : ১ ও ৭।