গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে।

প্রশ্ন: ‘ক’-এর গুণনীয়ক কত?
উত্তর: ‘ক’-এর গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ক-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।
প্রশ্ন: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯—এদের ভেতরে ৯-এর গুণনীয়ক কোনগুলো?
উত্তর: ১, ৩, ৯
প্রশ্ন: ২৩-এর গুণনীয়ক কত?
উত্তর: ১ ও ২৩।
প্রশ্ন: গসাগুর পূর্ণরূপ কী?
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
প্রশ্ন: সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে কী বলে?
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু।
প্রশ্ন: ১৫ এবং ১৬-এর সাধারণ গুণনীয়ক কত?
উত্তর: ১
প্রশ্ন: ৮ এবং ১২-এর সাধারণ দুটি গুণনীয়ক লেখো।
উত্তর : ১ ও ২।
প্রশ্ন: ১২ এবং ১৫-এর দুটি সাধারণ গুণনীয়ক লেখো।
উত্তর: ১ ও ৩।
প্রশ্ন: ২৪, ৪০ ও ৫৬-এর তিনটি সাধারণ গুণনীয়ক লেখো।
উত্তর: ১, ২ ও ৪।
প্রশ্ন: ৬০টি পেনসিল এবং ৩৬টি খাতা সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?
উত্তর: ১২ জন।
প্রশ্ন: মৌলিক সংখ্যা কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ওই সংখ্যা (শুধু দুটি) হয়, তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা