গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।

প্রশ্ন: ১ কি মৌলিক সংখ্যা?
উত্তর: না, ১ মৌলিক সংখ্যা নয়।
প্রশ্ন: ১ কেন মৌলিক সংখ্যা নয়?
উত্তর: কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে।
প্রশ্ন: যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয়, তাহলে সংখ্যাটি কী হবে?
উত্তর: একাধিক মৌলিক সংখ্যার গুণফল।
প্রশ্ন: ৩০ কোন কোন মৌলিক সংখ্যার গুণফল?
উত্তর: ২, ৩ ও ৫।
প্রশ্ন: প্রতিটি গুণনীয়ককে কী বলা হয়?
উত্তর: মৌলিক উত্পাদক।
প্রশ্ন: ১২ সংখ্যাটির মৌলিক উত্পাদক নির্ণয় করো।
উত্তর: ১২ = ২ ┤ ২ ┤ ৩
প্রশ্ন: ৩০ এবং ৪৫-এর লসাগু কত?
উত্তর: ৯০।
প্রশ্ন: ৩০ এবং ৪৫-এর গসাগু কত?
উত্তর: ১৫।
প্রশ্ন: দৈর্ঘ্য ৪২ মিটার, প্রস্থ ৩৬ মিটার হলে ক্ষেত্রফল কত?
উত্তর: ১৫১২।
প্রশ্ন: ১৮-এর সব গুণনীয়ক লেখো।
উত্তর: ১৮-এর সব গুণনীয়ক: ১, ২, ৩, ৬, ৯, ১৮
প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত হয়?
উত্তর: ১।
প্রশ্ন: লসাগুর পূর্ণরূপ কী?
উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
প্রশ্ন: ২৪ ও ৩৬-এর লসাগু কত?
উত্তর: ৭২।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

তুমি কি জানো?
প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল
গ্রিসে, প্রায় ৩০০০ বছর আগে।
আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়েছিল
১৮৯৬ সালে।