২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।
প্রশ্ন: ১২, ২৪, ১৮-এর গ.সা.গু. কত?
উত্তর: ৬।
প্রশ্ন: ২৪ ও ৩৬-এর গ.সা.গু. কত?
উত্তর: ১২।
প্রশ্ন: প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর: যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
প্রশ্ন: এর ভেতরে প্রকৃত ভগ্নাংশ কোনটি?
উত্তর:
প্রশ্ন: এর ভেতরে ১-এর সমান ভগ্নাংশ কোনটি?
উত্তর:
প্রশ্ন: ভগ্নাংশটি কত-এর সমান?
উত্তর: ১ এর সমান।
প্রশ্ন: হর একই হলে কোন ভগ্নাংশটি বড়?
উত্তর: যে ভগ্নাংশের লব বড়, সেটি বড় ভগ্নাংশ।
প্রশ্ন: হর একই হলে কোন ভগ্নাংশটি ছোট?
উত্তর: যে ভগ্নাংশের লব ছোট সেটি ছোট ভগ্নাংশ।
প্রশ্ন: এগুলো কোন ধরনের ভগ্নাংশ?
উত্তর: সমহর বিশিষ্ট ভগ্নাংশ।
প্রশ্ন: লব একই হলে কোন ভগ্নাংশটি বড়?
উত্তর: যে ভগ্নাংশের হর ছোট, সেটি বড় ভগ্নাংশ।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা