গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।

প্রশ্ন: ১ এবং , এখানে কোনটি ছোট?
উত্তর: ।
প্রশ্ন: প্রকৃত ভগ্নাংশের মান ১ থেকে ছোট না বড়?
উত্তর: ছোট।
প্রশ্ন: পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কী হয়?
উত্তর: মিশ্র ভগ্নাংশ।
প্রশ্ন: একই পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশে অথবা — প্রকাশ করা যায়। শূন্যস্থানের সঠিক ভগ্নাংশটির নাম লেখো।
উত্তর: মিশ্র ভগ্নাংশে।
প্রশ্ন: মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করার সময় হরের কি পরিবর্তন হয়?
উত্তর: কোনো পরিবর্তন হয় না, একই থাকে।
প্রশ্ন: মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করার সূত্রটি লেখো।
উত্তর: হরকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে, গুণফলের সঙ্গে লব যোগ করতে হবে। (হর ┤পূর্ণ সংখ্যা + লব)।
প্রশ্ন: অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করার ক্ষেত্রে লবকে কী দিয়ে ভাগ করতে হবে?
উত্তর: হর দিয়ে।
প্রশ্ন: অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার ক্ষেত্রে ভাগশেষকে কী হিসেবে লিখতে হয়?
উত্তর: লব হিসেবে।
প্রশ্ন: অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার ক্ষেত্রে হরের কি কোনো পরিবর্তন হয়?
উত্তর: কোনো পরিবর্তন হয় না। হর একই থাকে।
প্রশ্ন: কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তর: ১ ।
প্রশ্ন: কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার ক্ষেত্রে লবের কি কোনো পরিবর্তন হয়?
উত্তর: লবের কোনো পরিবর্তন হয় না।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা