গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে।

প্রশ্ন: ৪২.১৯৫ সংখ্যাটি দশমিক ভগ্নাংশ। এখানে ১, ৯ ও ৫ এর অবস্থান নির্ণয় করো।

উত্তর: ০.১ দশমাংশ, ০.০৯ শতাংশ ও ০.০০৫ সহস্রাংশ

প্রশ্ন: কতটি ০.১ দ্বারা ২.১ গঠন করা যায়?

উত্তর: ২১

প্রশ্ন: কতটি ০.০০১ দ্বারা ০.১৯৫ গঠন করা যায়?

উত্তর: ১৯৫

প্রশ্ন: প্রতিটি কাপের ওজন ০.৩ কেজি হলে ৫টি কাপের ওজন কত?

উত্তর: ১.৫ কেজি

প্রশ্ন: ০.৩ × ২ = কত

উত্তর: ০.৬

প্রশ্ন: ০.০২ × ৩ = কত?

উত্তর: ০.০৬

প্রশ্ন: ৮৪.০ সংখ্যাটির ‘০’ বাদ দিয়ে কী লেখা যায়?

উত্তর: ‘৮৪’ লেখা যায়।

প্রশ্ন: কোনো রাশিকে যখন ১০ এবং ১০০ দ্বারা ভাগ করা হয়, তখন দশমিক বিন্দুর অবস্থান কী হয়?

উত্তর: ভাজকে যতসংখ্যক শূন্য (০) থাকে, দশমিক বিন্দুর বাঁয়ে তত ঘর সরে যায়।

প্রশ্ন: কতগুলো ০.১ দ্বারা ৩.৫ হয়?

উত্তর: ৩৫

প্রশ্ন: ০.১ মিটারের ২৪ এককের সমান কত?

উত্তর: ২.৪

প্রশ্ন: ২.৪ মিটার তারের ওজন ২৪ মিটার তারের ওজনের কত অংশ?

উত্তর:      অংশ

প্রশ্ন: ২.৪ মিটার ০.১ মিটারের কত এককের সমান?

উত্তর: ২৪

প্রশ্ন: কোথায় ‘০’ লেখা অপ্রয়োজনীয়?

উত্তর: দশমিক বিন্দুর পর

প্রশ্ন: এক ইঞ্চি = কত সেমি?

উত্তর: ২.৫৪ সেমি

প্রশ্ন: একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে কী করতে হবে?

উত্তর: দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করতে হবে

প্রশ্ন: ৯ ÷ ১.৮ কত?

উত্তর: ৫

প্রশ্ন: ৩০ ÷ ০.৫ = কত?

উত্তর: ৬০

প্রশ্ন: ৯ ÷ ০.০১২ = কত?

উত্তর: ৭৫০

প্রশ্ন: গাণিতিকভাবে গড় নির্ণয়ের সূত্রটি লেখো

উত্তর: গড় = রাশিগুলোর যোগফল ÷ রাশিগুলোর সংখ্যা

প্রশ্ন: কিছুসংখ্যক রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে রাশিগুলোর কী বলে?

উত্তর: গড়

প্রশ্ন: তিন সংখ্যার সমষ্টি ৩৩০ হলে তাদের গড় কত?

উত্তর: ১১০

প্রশ্ন: ৬টি সংখ্যার যোগফল ৫৭ হলে তাদের

গড় কত?

উত্তর: ৯.৫

প্রশ্ন: ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে তাদের গড় ওজন কত?

উত্তর: ১৫৪ গ্রাম

প্রশ্ন: হামিদ ৫ বিষয়ে মোট ৪০০ নম্বর পেলে গড়ে কত পেয়েছে।

উত্তর: ৮০

প্রশ্ন: ২৫ লিটার ৫০ লিটারের  %। খালি ঘরে কত বসবে?

উত্তর: ৫০

প্রশ্ন: ১২০ কিলোগ্রামের ২০% হলো  কিলোগ্রাম। খালি ঘরে সঠিক শব্দটি বসাও।

উত্তর: ২৪

প্রশ্ন: ১৬ জন লোক হলো  জন লোকের ৩২%। খালি ঘরে সঠিক শব্দটি বসাও।

উত্তর: ৫০

প্রশ্ন: বিনিয়োগকৃত টাকাকে কী বলা হয়?

উত্তর: আসল

প্রশ্ন: বার্ষিক মুনাফার হার ৬% এর অর্থ কী?

উত্তর: ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা

প্রশ্ন: বার্ষিক মুনাফার সূত্রটি লেখো।

উত্তর: আসল ×

প্রশ্ন: আসল ×                      = সমান চিহ্নের পরে কী হবে?

উত্তর: বার্ষিক মুনাফার হার

প্রশ্ন: শতকরা লাভ (লাভ %) বা শতকরা ক্ষতি (ক্ষতি %) সব সময় কিসের ওপর হিসাব করা হয়।

উত্তর: ক্রয়মূল্যের ওপর

প্রশ্ন: ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কী হয়?

উত্তর: লাভ হয়

প্রশ্ন: বিক্রয় মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?

উত্তর: ক্ষতি হয়

প্রশ্ন: একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে?

উত্তর: ১২%

প্রশ্ন: একটি খাতা ১৫ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত ক্ষতি হবে?

উত্তর: ২০%

প্রশ্ন: ১২ জন লোক ২০ জনের লোকের  %। শূন্যস্থানে কী বসবে?

উত্তর: ৬০

প্রশ্ন: ৩০০ টাকার ১৫০% হলো  টাকা। শূন্যস্থানে কী বসবে?

উত্তর: ৪৫০

প্রশ্ন:  গ্রামের ৫৬% হলো ৪২ গ্রাম। খালি জায়গায় কী বসবে?

উত্তর: ৭৫

প্রশ্ন: ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত হলে, মোট কতজন অনুপস্থিত?

উত্তর: ২৪ জন

প্রশ্ন: ১০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করা হলে, পণ্যটির বিক্রয় মূল্য কত?

উত্তর: ৮০ টাকা

প্রশ্ন: শতকরা কী?

উত্তর: শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০ এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়।

প্রশ্ন: ১০০% এর অর্থ কী?

উত্তর:

প্রশ্ন: ‘%’—এটি কিসের প্রতীক?

উত্তর: শতকরা প্রতীক

প্রশ্ন: শতকরার প্রতীকটি লেখো।

উত্তর: ‘%’

প্রশ্ন: ১% অর্থ কী?

উত্তর:

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা