গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে।

প্রশ্ন: ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কী বলে?
উত্তর: চতুর্ভুজ।
প্রশ্ন: যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ, তাকে কী বলে?
উত্তর: আয়ত।
প্রশ্ন: যে আয়তের চারটি বাহু সমান তাকে কী বলে?
উত্তর: বর্গ।
প্রশ্ন: আয়তের পরস্পর বিপরীত বাহুগুলো কী রকম?
উত্তর: সমান ও সমান্তরাল।
প্রশ্ন: যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাকে কী বলে?
উত্তর: ট্রাপিজিয়াম।
প্রশ্ন: যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাকে কী বলে?
উত্তর: সামান্তরিক।
প্রশ্ন: সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো কী রকম?
উত্তর: পরস্পর সমান।
প্রশ্ন: যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে কী বলে?
উত্তর: রম্বস।
প্রশ্ন: বর্গ একধরনের —। খালি জায়গায় কী বসবে?
উত্তর: রম্বস।
প্রশ্ন: রম্বসের বিপরীত বাহুগুলো কী রকম।
উত্তর: পরস্পর সমান্তরাল।
প্রশ্ন: রম্বসের বিপরীত কোণগুলো কেমন?
উত্তর: পরস্পর সমান।
প্রশ্ন: একটি সামান্তরিকের বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে
কী বলে?
উত্তর: কর্ণ।
প্রশ্ন: সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কোথায় মিলিত হয়?
উত্তর: মধ্য বিন্দুতে।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা