২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।
প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয় পরস্পরের সাথে কোথায় মিলিত হয়?
উত্তর: মধ্যবিন্দুতে।
প্রশ্ন: রম্বসের বৈশিষ্ট্য লেখো।
উত্তর: রম্বসের কর্ণদ্বয় পরস্পর মধ্য বিন্দুতে মিলিত হয় এবং কর্ণদ্বয় পরস্পরের ওপর লম্ব।
প্রশ্ন: সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?
উত্তর: সামান্তরিকের সব বাহুর দৈর্ঘ্য সমান হয় না।
প্রশ্ন: রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য কী ধরনের হয়ে থাকে?
উত্তর: রম্বসের সব বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান।
প্রশ্ন: আয়তের বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হয়ে থাকে?
উত্তর: আয়তের সব বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান।
প্রশ্ন: বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্য কি সর্বদা সমান?
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: একটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কী বলে?
উত্তর: ব্যাসার্ধ।
প্রশ্ন: বৃত্তের পরিধির যেকোনো অংশকে কী বলা যায়?
উত্তর: বৃত্তচাপ।
প্রশ্ন: একটি বৃত্তচাপের শেষ প্রান্তবিন্দু দুটির সংযোজক রেখাংশকে কী বলে?
উত্তর: ‘জ্যা’।
প্রশ্ন: ব্যাস কী?
উত্তর: ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা