গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।

প্রশ্ন: প্রথম শতাব্দী শুরু হয়েছিল কত সালে?
উত্তর: ১ সালে।
প্রশ্ন: প্রথম শতাব্দী শুরু হয়েছিল ১ সালে, তা কত বছর আগের কথা?
উত্তর: ২০০০ বছর আগের কথা।
প্রশ্ন: আমরা বর্তমানে কোন শতাব্দীতে আছি?
উত্তর: ২১ শতাব্দীতে।
প্রশ্ন: ২১ শতাব্দী কোন সালে শুরু হয়েছে?
উত্তর: ২০০১ সালে।
প্রশ্ন: ১৬০০ সাল কোন শতাব্দী ছিল?
উত্তর: ষষ্ঠদশ শতাব্দী।
প্রশ্ন: ১৭০১ সাল কোন শতাব্দী ছিল?
উত্তর: অষ্টাদশ শতাব্দী।
প্রশ্ন: ১৯৪৫ সালে কোন শতাব্দী ছিল?
উত্তর: বিংশ শতাব্দী।
প্রশ্ন: ১৮৯৯ সালে কোন শতাব্দী ছিল?
উত্তর: ঊনবিংশ শতাব্দী।
প্রশ্ন: ১ ঘণ্টা = কত সেকেন্ড?
উত্তর: ৩,৬০০ সেকেন্ড।
প্রশ্ন: ১ দিন = কত সেকেন্ড?
উত্তর: ৮৬,৪০০ সেকেন্ড।
প্রশ্ন: ৩০ দিন = কত সেকেন্ড?
উত্তর: ২৫,৯২,০০০ সেকেন্ড।
প্রশ্ন: ১ ঘণ্টা = কত মিনিট?
উত্তর: ৬০ মিনিট।
প্রশ্ন: ১ দিন = কত ঘণ্টা?
উত্তর: ২৪ ঘণ্টা।
প্রশ্ন: ১ মাস = কত দিন?
উত্তর: ৩০ দিন।
প্রশ্ন: ১ বছর = কত দিন?
উত্তর: ৩৬৫ দিন।
প্রশ্ন: ১,০০০ ঘণ্টায় কত মাস, কত দিন, কত ঘণ্টা?
উত্তর: ১ মাস, ১১ দিন, ১৬ ঘণ্টা।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা