২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে।
প্রশ্ন: ৮,০০০ ঘণ্টায় কত মাস, কত দিন, কত ঘণ্টা?
উত্তর: ১১ মাস, ৩ দিন, ৮ ঘণ্টা
প্রশ্ন: ৫ মাসে কত ঘণ্টা?
উত্তর: ৩,৬০০ ঘণ্টা।
প্রশ্ন: ২ বছরে কত ঘণ্টা?
উত্তর: ১৭,৫২০ ঘণ্টা।
প্রশ্ন: ২৪ ঘণ্টার সময়সূচিতে কোন সময়কে ১ দিন ধরা হয়?
উত্তর: ২৪ ঘণ্টা সময়সূচিতে রাত ১২টার পর থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়কে ১ দিন ধরা হয়, যা ২৪ ঘণ্টায় বিভক্ত।
প্রশ্ন: ২৪ ঘণ্টা সময়সূচিতে ঘণ্টা ও মিনিটকে কয় অঙ্কে প্রকাশ করা হয়?
উত্তর: দুই অঙ্কে।
প্রশ্ন: ২৪ ঘণ্টা সময়সূচিতে ঘণ্টা ও মিনিটের মাঝে কী ব্যবহার করা হয়?
উত্তর: ‘:’ (কোলন) ব্যবহার করা হয়।
প্রশ্ন: কোন সময়সূচিতে অপরাহ্ন ও পূর্বাহ্ন ব্যবহার করা হয় না?
উত্তর: ২৪ ঘণ্টা সময়সূচিতে অপরাহ্ন ও পূর্বাহ্ন ব্যবহার করা হয় না।
প্রশ্ন: ১২ ঘণ্টার সময়সূচিতে লেখা হয় সকাল ৬:০০টা। ২৪ ঘণ্টার সময়সূচিতে এ সময়টিকে কীভাবে লেখা হবে?
উত্তর: ০৬:০০
প্রশ্ন: ১২ ঘণ্টার সময়সূচিতে লেখা হয় দুপুর ১:০০টা, ২৪ ঘণ্টার সময়সূচিতে এটি কীভাবে লিখতে হবে?
উত্তর: ১৩:০০
প্রশ্ন: ১২ ঘণ্টার সময়সূচিতে রাত ১২:০০ লেখা হয়, ২৪ ঘণ্টার সময়সূচিতে এটি কীভাবে লেখা হবে?
উত্তর: ০০:০০
প্রশ্ন: ১২ ঘণ্টার সময়সূচিতে অপরাহ্ন ১২:০০টা, ২৪ ঘণ্টা সময়সূচিতে এটি কীভাবে লেখা হবে?
উত্তর: ১২:০০
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা