২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।
প্রশ্ন: ১২ ঘণ্টার সময়সূচিতে অপরাহ্ন ৮: ০০, ২৪ ঘণ্টার সময়সূচিতে কীভাবে লেখা হবে?
উত্তর: ২০: ০০
প্রশ্ন: ২৪ ঘণ্টার সময়সূচিতে লেখা ১৯: ২৪ কে ১২ ঘণ্টার সময়সূচিতে কীভাবে লেখা হবে?
উত্তর: অপরাহ্ন ০৭: ২৪
প্রশ্ন: ২৪ ঘণ্টার সময়সূচিতে লেখা ২৩: ৫৯-কে ১২ ঘণ্টার সময়সূচিতে কীভাবে লেখা হবে?
উত্তর: অপরাহ্ন ১১: ৫৯
প্রশ্ন: ২০১২ সালটি অধিবর্ষ ছিল। ১ জানুয়ারি ২০১২ রোববার হলে, ৩১ ডিসেম্বর ২০১২ কী বার ছিল?
উত্তর: সোমবার।
প্রশ্ন: ১০৮, ১০১৫, ২০০১ সালগুলো কোন শতাব্দীর?
উত্তর: ১০৮ দ্বিতীয়, ১০১৫ একাদশ, ২০০১ একবিংশ
প্রশ্ন: ১০ বছর = কত দিন?
উত্তর: ৩,৬০০ দিন।
প্রশ্ন: এই ট্যালি চিহ্ন দ্বারা কয়টি সংখ্যা বোঝায়?
উত্তর: ৫টি
প্রশ্ন: এই ট্যালি চিহ্ন দ্বারা কয়টি সংখ্যা বোঝায়?
উত্তর: ৩টি
প্রশ্ন: ৫-৯, এখানে শ্রেণি ব্যবধান কত?
উত্তর: ৫
প্রশ্ন: ২০-২৪, এখানে শ্রেণি ব্যবধান কত?
উত্তর: ৫
প্রশ্ন: ট্যালি চিহ্ন চারটির বেশি হলে পরবর্তী চিহ্নটি কীভাবে দিতে হবে?
উত্তর: আড়াআড়িভাবে চারটির ওপর দিয়ে।
প্রশ্ন: স্তম্ভলেখ আঁকার সময় আয়তক্ষেত্রগুলোর মাঝে কোনো ফাঁক থাকবে কি না?
উত্তর: কোনো ফাঁক থাকবে না।
প্রশ্ন: শ্রেণি ব্যবধান ভিন্ন হলে স্তম্ভলেখ কী রকম হবে?
উত্তর: ভিন্ন হবে।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা