গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে।

প্রশ্ন: ২০১১ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর: ১৪ কোটি ২৩ লাখ।
প্রশ্ন: ২০১০ সালে ভারতের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ১২১ কোটি ৪৫ লাখ।
প্রশ্ন: ২০১০ সালে থাইল্যান্ডের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ৬ কোটি ১৮ লাখ।
প্রশ্ন: ২০১০ সালে মিয়ানমারের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ৫ কোটি ৫ লাখ।
প্রশ্ন: ২০১০ সালে শ্রীলঙ্কার জনসংখ্যা কত ছিল?
উত্তর: ২ কোটি ৪ লাখ।
প্রশ্ন: ২০১০ সালে মালয়েশিয়ার জনসংখ্যা কত ছিল?
উত্তর: ২ কোটি ৭৯ লাখ।
প্রশ্ন: ২০১০ সালে নেপালের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ২ কোটি ৯৯ লাখ।
প্রশ্ন: ২০১০ সালে পাকিস্তানের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ১৮ কোটি ৪৮ লাখ।
প্রশ্ন: ২০১০ সালে সিঙ্গাপুরের জনসংখ্যা কত ছিল?
উত্তর: ৪৮ লাখ।
প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?
উত্তর: কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব।
প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: জনসংখ্যার ঘনত্ব= জনসংখ্যা ÷ আয়তন।
প্রশ্ন: ২০১১ সালে বরিশাল বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত ছিল?
উত্তর: ৬১৩।
প্রশ্ন: বাংলাদেশের কোন বিভাগ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর: চট্টগ্রাম বিভাগ।
প্রশ্ন: কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি?
উত্তর: ঢাকা বিভাগ।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা