গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২ নম্বর প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, গণিতের ২ নম্বর প্রশ্নটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ওপর।

প্রশ্ন: ক্যালকুলেটর বলতে কী বোঝায়?
উত্তর: ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র, যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে।
প্রশ্ন: দৈনন্দিন জীবনে ক্যালকুলেটরের কী
ভূমিকা রয়েছে?
উত্তর: দৈনন্দিন জীবনে হিসাব-নিকাশের সময় কমাতে ক্যালকুলেটর উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
প্রশ্ন: সাধারণ ক্যালকুলেটর কী কাজে ব্যবহার
করা হয়?
উত্তর: সাধারণ ক্যালকুলেটর দৈনন্দিন বাড়ির কাজে, দোকানে ও ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করা হয়।
প্রশ্ন: বৈজ্ঞানিক ক্যালকুলেটর কোথায় ব্যবহার
করা হয়?
উত্তর: বৈজ্ঞানিক ক্যালকুলেটর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাগারে ব্যবহার করা হয়।
প্রশ্ন: একটি কাগজ ০.১ মিলিমিটার পুরু। যদি কাগজটিকে ১০ ভাঁজ করা হয়, তাহলে তার পুরুত্ব কত হবে?
উত্তর: ১ মিলিমিটার।
প্রশ্ন: কম্পিউটার বলতে কী বোঝায়?
উত্তর: কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র, যা ক্যালকুলেটর অপেক্ষা বড় ধরনের গণনা করতে পারে।
প্রশ্ন: বর্তমান যুগকে কী বলা হয়?
উত্তর: কম্পিউটারের যুগ বলা হয়।
প্রশ্ন: প্রত্যেককে কোন সময় থেকে কম্পিউটারের জ্ঞান রপ্ত করা উচিত?
উত্তর: তরুণ বয়স থেকেই।
প্রশ্ন: তরুণ বয়স থেকে কেন কম্পিউটারের জ্ঞান রপ্ত করা উচিত?
উত্তর: ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার জন্য।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা