গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক

প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ৯ নম্বর প্রশ্নটি থাকবে পরিমাপ-সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনের জন্য আজ দেওয়া হলো একটি যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা ও তার সমাধান।

প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৭ সেমি ও প্রস্থ ৩ সেমি ৫ মিমি

ক. আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিমি?

খ. আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মিমি?

গ. আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

ঘ. আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কীভাবে

পাওয়া গেছে?

সমাধান:

(ক)

আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য = ৭ সেমি

                            = (৭ ´ ১০) মিমি

                            = ৭০ মিমি

(খ)

আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ = ৩ সেমি ৫ মিমি

                      = (৩´১০) মিমি + ৫ মিমি

                      = ৩০ মিমি + ৫ মিমি

                      = ৩৫ মিমি

(গ)

আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য ´ প্রস্থ

                = ৭০ মিমি ´ ৩৫ মিমি

                = ২৪৫০ বর্গ মিমি

                = ২৪.৫০ বর্গ সেমি

[যেহেতু, ১০০ বর্গ মিমি = ১ বর্গ সেমি]

(ঘ)

দৈর্ঘ্যের পরিমাপকে প্রস্থের পরিমাপ দিয়ে গুণ করে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া গেছে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা