গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক
প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের ৯ নম্বর প্রশ্নটি থাকবে পরিমাপ-সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনের জন্য আজ দেওয়া হলো একটি যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা ও তার সমাধান।

প্রশ্ন: দুটি ত্রিভুজাকার ক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ মিটার এবং প্রস্থ ১২ মিটার।
ক. আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
খ. একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
গ. দুটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ঘ. দুটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গসেন্টিমিটারে প্রকাশ করো।
সমাধান:
(ক)
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য ( প্রস্থ
= ১৬ মিটার ( ১২ মিটার
= (১৬ ( ১২) বর্গমিটার
= ১৯২ বর্গমিটার।
(খ)
একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল

= (আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল)
= ( ১৯২ বর্গমিটার
= বর্গমিটার
= ৯৬ বর্গমিটার।

(গ)
যেহেতু ত্রিভুজাকার ক্ষেত্র দুটি একই পরিমাপের।
সুতরাং একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার
এবং অপর ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলও ৯৬ বর্গমিটার
 দুটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ১৯২ বর্গমিটার
(ঘ)
এখন, ১ বর্গমিটার = ১০০০০ বর্গসেন্টিমিটার
 ১৯২ ,, = (১০০০০ (১৯২) বর্গসেন্টিমিটার
= ১৯২০০০০ বর্গসেন্টিমিটার।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা