গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
[দ্রষ্টব্য: সকল প্রশ্নের উত্তর দিতে হবে। ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১  ২৪ = ২৪
১। ৩৭০১, ৪৩২২ ও ১৫৭ যোগ করলে যোগফলের দশকের ঘরে কত বসবে?
ক. ৮ খ. ১ গ. ৭ ঘ. ০
২। ৪, ২, ৩, ৭ অঙ্কগুলোকে একবার ব্যবহার করে গঠিত তিন হাজার থেকে বড় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে?
ক. ৩৪৭২ খ. ৭৩৪২ গ. ৩২৪৭ ঘ. ৩৭৪২
৩। ৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটি?
ক. ৩০৫৭৮ খ. ৩০৭৮৫ গ. ৩৫৭৮০ ঘ. ৩০৭৫৮
৪। ১.০ - ০.১ + ০.০১ = কত হবে?
ক. ০.১০ খ. ০.৯১ গ. ১ ঘ. ১০.০
৫। কোন সংখ্যা যেকোনো সংখ্যারই গুণনীয়ক?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ০
৬। নিচের কোনটি খোলা বাক্যের উদাহরণ?
ক. ২ ┤ ক = ১৬ ┤ ৮ খ. ২ ┤ ৪ = ১৬  ৮
গ. {(১ + ২) + ৩ + ৪)} = ১০ ঘ. ১০০  ২ = ৫০
৭। বৈশিষ্ট্যগতভাবে নিচের কোনটি বর্গ?

৮। ৩টি লেবুগাছের প্রতিটি থেকে ৮টি করে লেবু পেড়ে ৪ বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে লেবু পাবে—তা বের করতে নিচের কোনটি অনুসরণ করবে?
ক. ৩ + ৮  ৪ খ. ৮  ৩  ৪
গ. (৮ + ৩)  ৪ ঘ. (৩  ৪)  ৪
৯। একজন ক্রিকেট খেলোয়াড়ের ৩টি ওয়ান ডে ম্যাচের সিরিজে সংগৃহীত রান ৪৮, ৫২ ও ৫৩। তিনি গড়ে কত রান করেছেন?
ক. ৪১ রান খ. ৫০ রান গ. ৫১ রান ঘ. ৬১ রান
১০। + = কত?
ক. খ. গ. ঘ
১১। ০.১  ০.০১  ০.০০১ = কত?
ক. ০.০০১ খ. ০.০০০০০১ গ. ০.০০০১ ঘ. ০.০১
১২। রাত ৯টা ১৫ মিনিটকে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করলে হবে—
ক. ৯টা ১৫ মিনিট খ. সোয়া ৯টা
গ. ২১টা ১৫ মিনিট ঘ. রাত ৯টা ১৫ মিনিট
১৩। কোন ক্ষুদ্রতম সংখ্যা ১৮, ২৪, ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
ক. ৫৬০ খ. ৩৬০ গ. ৬৯০ ঘ. ৩০৬
১৪। ৫৭.৪৮  ১০ = কত?
ক. ৫৭৪.৮ খ. ৫.৭৪৮
গ. ৫৭৪৮.০ ঘ. ৫৭৪৮০.০
১৫। একটি পোশাক কারখানায় ৩০০ জন লোক যে খাদ্য ৩০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৬০ দিনে খেতে পারবে?
ক. ১০০ জন খ. ১৫০ জন
গ. ২০০ জন ঘ. ২৫০ জন
১৬। ৪টি ঝুড়িতে রাখা ৪৮টি কমলা থেকে ১টি ঝুড়িতে রাখা কমলার সংখ্যা নির্ণয় করতে হবে ৪৮ কে ৪ দিয়ে—
ক. ভাগ করে খ. যোগ করে
গ. বিয়োগ করে ঘ. গুণ করে
১৭। দীপু ১০টি খাতা ২৪০ টাকা দিয়ে কিনল। ১টি খাতার দাম কত পড়ল?
ক. ১০ টাকা খ. ২০ টাকা গ. ২৪ টাকা ঘ. ৪৮ টাকা
১৮। ৩১ দিনে হয় এমন বাংলা মাস কয়টি?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৩টি
১৯। ১টি খাতার দাম ১৬ টাকা হলে ৫টি খাতার দাম নির্ণয় করতে হবে ১৬ আর ৫—
ক. যোগ করে খ. গুণ করে গ. ভাগ করে ঘ. বিয়োগ করে
২০। (৭২ ╕ ৬)  ৭২ ╕ ৬ ┤২, এখানে ফাঁকা ঘরে কোন চিহ্ন বসালে গাণিতিক উক্তিটি সত্য হবে?
ক. = খ. > গ. < ঘ. +
২১। ১০টি ক্লাসে গড়ে ৪৫ জন করে শিক্ষার্থী আছে, ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা কত তা নির্ণয় করতে হলে—
ক. ১০ দিয়ে ৪৫ কে ভাগ করতে হবে
খ. ১০ দিয়ে ৪৫ কে গুণ করতে হবে
গ. ১০ এর সঙ্গে ৪৫ যোগ করতে হবে
ঘ. ৪৫ থেকে ১০ বিয়োগ করতে হবে
২২। , , , ভগ্নাংশগুলোকে ৪৮ হরবিশিষ্ট
ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রদত্ত ভগ্নাংশগুলোর লব ও হরকে গুণ করতে হবে যথাক্রমে—
ক. ১২, ৪, ৪৮, ৬ দিয়ে খ. ৬, ৮, ১২, ১৪ দিয়ে
গ. ৪, ৬, ৮, ১২ দিয়ে ঘ. ৬, ৮, ৪, ১২ দিয়ে
২৩। কোনো সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. হলে এর বিপরীত বাহুর দৈর্ঘ্য কত হবে?
ক. ৩ সে.মি. খ. ৬ সে.মি. গ. ৯ সে.মি. ঘ. ১২ সে.মি.
২৪। লাভ ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়?
ক. সঞ্চয়ের ওপর খ. মুনাফার ওপর গ. ক্রয়মূল্যের ওপর ঘ. বিক্রয়মূল্যের ওপর
২। সংক্ষেপে উত্তর দাও। ১  ১০ = ১০
ক. চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফল ১০ লক্ষ হবে?
খ. কোনো সংখ্যা থেকে ৫৯২ বিয়োগ করলে বিয়োগফল ৭৩২৪ হয়। সংখ্যাটি কত?
গ. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত?
ঘ. ১০টি কলমের দাম ৮০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?
ঙ. একটি আপেলের অংশ মিলি নিল এবং অংশ
লিলি নিল। কে বেশি নিল?
জ. ২৪, ৩০ ও ৭৭ এর গসাগু কত?
ঝ. ১ টন= কত কিলোগ্রাম?
ঞ. বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলে?
৩। একটি ঝুড়িতে ১৬৫টি লিচু আছে। এরূপ ১২টি ঝুড়িতে যতগুলো লিচু আছে তা থেকে স্বপনকে ২৮০টি এবং রবিনকে ২১০টি লিচু দেওয়া হলো। বাকি লিচু অন্য পাঁচজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো।
ক. ১২টি ঝুড়িতে কয়টি লিচু আছে? ২
খ. স্বপন ও রবিনকে কয়টি লিচু দেওয়া হলো? ২
গ. অন্য পাঁচজন মোট কয়টি লিচু পেল? ২
ঘ. তাদের প্রত্যেকে কয়টি করে লিচু পেল? ২
অথবা
১৬ জন লোকের এক সপ্তাহে ৫৬ কেজি চাল লাগে।
ক. চার সপ্তাহে কত কেজি চাল লাগবে? ২
খ. একজনের এক সপ্তাহে কত কেজি চাল লাগবে? ২
গ. ২৪ জনের চার সপ্তাহে কত কেজি চাল লাগবে? ২
ঘ. ১৬ জনের এক দিনে কত কেজি চাল লাগবে? ২
৪। একজন শিক্ষক ৪০ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন, যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট
না থাকে।
ক) ছাত্র ও ছাত্রীদের সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে?৪
খ) প্রতি দলে কতজন ছাত্র থাকবে? ২
গ) প্রতি দলে কতজন ছাত্রী থাকবে? ২
অথবা

একটি দোকানে টাইলস আছে, যার প্রত্যেকটির দৈর্ঘ্য ৮ সে.মি. এবং প্রস্থ ৬ সে.মি.। একজন ক্রেতা টাইলসগুলো বর্গাকৃতিতে ঘরের মেঝেতে বসাতে চান।
ক) সবচেয়ে ছোট বর্গাকৃতিতে কয়টি টাইলস প্রয়োজন? ৪
খ) আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকৃতির কয়টি টাইলস প্রয়োজন? ২
গ) সবচেয়ে ছোট বর্গাকৃতির টাইলসটির এক বাহুর দৈর্ঘ্য কত? ২
৫। হাবিব সাহেব তাঁর সম্পত্তির অংশ নিজের জন্য
রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দিলেন।
ক) হাবিব সাহেব তাঁর নিজের জন্য রাখার পর তাঁর সম্পত্তির আর কত অংশ বাকি রইল? ২
খ) প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? ২
গ) হাবিব সাহেবের সম্পত্তির মূল্য ২,০০,০০০ টাকা হলে, প্রত্যেক সন্তান কত টাকা করে পাবে? ৪
অথবা
৪ মিটার লম্বা একটি ধাতব নলের ওজন কেজি।
ক) নলটির ১ মিটারের ওজন কত? ২
খ) ১ কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কেটে নিতে হবে? ২
গ) মিটার লম্বা একটি ধাতব নলের ওজন ১ কজি
হলে ৪ মিটার লম্বা একটি নলের ওজন কত হবে? ৪
৬। একটি ইউনিয়নের পাঁচটি গ্রামের জনসংখ্যা যথাক্রমে ১৩২৭, ১৮৭২, ২১৮৭, ২৫১৬ এবং ২৯৪৩।
ক. প্রথম দুইটি গ্রামের জনসংখ্যা কত? ১
খ. প্রথম গ্রাম ও শেষ গ্রামের জনসংখ্যার পার্থক্য কত? ১
গ. সব গ্রামের জনসংখ্যা কত? ৩
ঘ. গ্রামগুলোর গড় জনসংখ্যা কত? ৩
অথবা
দীপক সমাপনী টেস্ট পরীক্ষায় বাংলায় ৮২, ইংরেজিতে ৭৫, গণিতে ৯২, সমাজে ৭৮, বিজ্ঞানে ৯৩ এবং ধর্ম ও নৈতিক শিক্ষায় ৯৬ নম্বর পেয়েছে।
ক. দীপক বাংলা, গণিত ও বিজ্ঞানে মোট কত নম্বর পেয়েছে? ১
খ. ইংরেজি ও ধর্ম বিষয়ের নম্বরের পার্থক্য কত? ১
গ. সব বিষয়ে সে মোট কত নম্বর পেয়েছে? ৩
ঘ. সে গড়ে কত নম্বর পেয়েছে? ৩
৭। রেজার ওজন ৩৬.৫ কেজি, তার ভাই ও বাবার ওজন যথাক্রমে তার ওজনের ০.৮ গুণ ও ১.৬ গুণ। তার ভাই ও বাবার ওজন নির্ণয় করো। ৮
অথবা
ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক ৮% মুনাফায় ৫ বছরের জন্য ১৫,০০০ টাকা ঋণ নেওয়া হলো। ৫ বছর পরে মোট কত টাকা পরিশোধ করতে হবে?
৮। একটি সামান্তরিক আঁঁক। এর চারটি বাহু এবং কোণগুলোর পরিমাপ নির্ণয় করো। ১+৩
৯। একজন দরজির কাছে ৩৭৫ সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে ১৫টি শার্ট তৈরি করতে চান।
ক) তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? ৩
খ) ১ সেন্টিমিটার=কত মিটার? ২
গ) ৩৭৫ সেন্টিমিটারে কত ডেসিমিটার? ৩
অথবা
একটি আয়তাকার পার্ক রয়েছে, যার প্রস্থ ৫০ মিটার এবং এর ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার।
ক) পার্কটির দৈর্ঘ্য কত মিটার? ৩
খ) ৫০ মিটারে কত কি.মি.? ২
গ) ৪২৫০ বর্গমিটারে কত একর? ৩
১০। ১০০০০০ মিনিটকে মাস, দিন, ঘণ্টা ও মিনিটে প্রকাশ করো। ৮
অথবা
প্রদত্ত উপাত্তটি একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উচ্চতা নির্দেশ করে। নিচে প্রদর্শিত সারণির অনুসরণে ১০ শ্রেণি ব্যবধানের সারণি তৈরি করো।

শিক্ষার্থীদের উচ্চতা (সেন্টিমিটার):
১৩০ ১৩২ ১৩৪ ১২৮ ১২১ ১২৩ ১৩৮ ১২৪ ১৩৪ ১৩৯
১২২ ১২৪ ১২৬ ১২৮ ১২৩ ১২৬ ১৩০ ১৩১ ১৩৭ ১৩৫
১২১ ১২৫ ১৩১ ১৩৪ ১৩৩ ১৪১ ১২৯ ১৩৩ ১২৬ ১২৮

সারণি:
উচ্চতার শ্রেণি ব্যবধান সংখ্যা
১২০-১২৪
১২৫-১২৯
১৩০-১৩৪
১৩৫-১৩৯
১৪০-১৪৪
মোট
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

জেনে রাখো
ওজনের একক পরিমাপে মনে রাখতে হবে
১
১ কিলোগ্রাম  ১০০০ গ্রাম
২
১ হেক্টোগ্রাম  ১০০ গ্রাম
৩
১ ডেকাগ্রাম  ১০ গ্রাম