৯ নম্বর প্রশ্ন: যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ৯ নম্বর প্রশ্নটি থাকবে পরিমাপ-সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। তোমাদের অনুশীলনের জন্য আজ দেওয়া হলো একটি যোগ্যতাভিত্তিক নমুনা সমস্যা ও তার সমাধান।
প্রশ্ন: রশিদ বেপারি ২৮৯ কেজি চাল থেকে মতিনের কাছে ১২৭ কেজি ৬৭৫ গ্রাম এবং তপনের কাছে ৩৯ কেজি ১২৫ গ্রাম চাল বিক্রি করলেন।
ক. রশিদ বেপারি মতিন ও তপনের কাছে কী পরিমাণ চাল বিক্রি করলেন?
খ. মতিন ও তপনের মধ্যে কে কত বেশি চাল ক্রয় করলেন?
গ. বিক্রির পর রশিদ বেপারির নিকট আর কী পরিমাণ চাল রইল?
সমাধান:
(ক)
রশিদ বেপারি,
মতিনের কাছে চাল বিক্রি করলেন = ১২৭ কেজি ৬৭৫ গ্রাম
তপনের কাছে চাল বিক্রি করলেন ৩৯ ,, ১২৫ ,,
মতিন ও তপনের কাছে চাল বিক্রি করলেন
= ১৬৬ কেজি ৮০০ গ্রাম
(খ)
মতিন ক্রয় করেছেন ১২৭ কেজি ৬৭৫ গ্রাম
তপন ক্রয় করেছেন (-) ৩৯ কেজি ১২৫ গ্রাম
মতিন বেশি ক্রয় করেছেন = ৮৮ কেজি ৫৫০ গ্রাম
(গ)
রশিদ বেপারির নিকট চাল ছিল = ২৮৯ কেজি ০ গ্রাম
বিক্রি করেছেন (-) = ১৬৬ কেজি ৮০০ গ্রাম
অবশিষ্ট রইল = ১২২ কেজি ২০০ গ্রাম
অতএব, বিক্রির পর রশিদ বেপারির নিকট চাল রইল ১২২ কেজি ২০০ গ্রাম।
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা