গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*অনুশীলনী-৩

প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের অনুশীলনী-৩-এর সমস্যার সমাধান দেওয়া হলো।

প্রশ্ন: ২টি গরু ও ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা। একটি গরুর মূল্য কত?

সমাধান:

প্রশ্নমতে,

    ১টি ছাগলের মূল্য  ৪৫৬০ টাকা

৩টি ছাগলের মূল্য (৪৫৬০ ┤ ৩) টাকা

                        = ১৩৬৮০ টাকা

দেওয়া আছে,

২টি গরু ও ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫০৮০ টাকা

                  ৩টি ছাগলের মূল্য (-) ১৩৬৮০ টাকা

 ২টি গরুর মূল্য                           ৩১৪০০ টাকা

    ১টি গরুর মূল্য (৩১৪০০ ╕ ২) টাকা                                          

                      = ১৫৭০০ টাকা।

উত্তর: ১৫,৭০০  টাকা।

প্রশ্ন: জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩২২৫ টাকা বাড়িভাড়া এবং ৪৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা করেন?

সমাধান:

জালাল সাহেব প্রতি মাসে

  বাড়িভাড়া দেন                       ৩২২৫ টাকা

অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন (+) ৪৮৫০ টাকা

 তিনি প্রতি মাসে ব্যয় করেন        ৮০৭৫ টাকা

এখানে,

জালাল সাহেবের মাসিক বেতন  ৮৭৬৫ টাকা

তিনি প্রতি মাসে ব্যয় করেন (-) ৮০৭৫ টাকা

 অবশিষ্ট থাকে                  ৬৯০ টাকা

অর্থাত্ প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন ৬৯০ টাকা।

এখন,

      ১ মাসে ব্যাংকে জমা রাখেন   ৬৯০ টাকা

      ৮ মাসে ব্যাংকে জমা রাখেন (৬৯০ ┤৮) টাকা

                                  = ৫৫২০ টাকা।

উত্তর: ৫,৫২০ টাকা।

প্রশ্ন: ফরিদা ও ফাতেমার বেতন একত্রে ১৯৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি পান। ফরিদা ও ফাতেমা প্রত্যেকের বেতন কত?

সমাধান:

ফরিদার বেতন (১৯৯৫০ - ২৪৫০) এর অর্ধেক টাকা।

প্রশ্নানুযায়ী,

        (১৯৯৫০ - ২৪৫০) ╕ ২ =    ১৭৫০০ ╕ ২

      = ৮৭৫০ টাকা

অতএব, ফরিদার বেতন ৮৭৫০ টাকা।

ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি বেতন পান।

অতএব, ফাতেমার বেতন (৮৭৫০ + ২৪৫০) টাকা

                             = ১১২০০ টাকা।

উত্তর: ফরিদার বেতন ৮,৭৫০ টাকা, ফাতেমার বেতন ১১,২০০ টাকা।

প্রশ্ন: রাজু ও রনির একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে। রাজু ও রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে?

সমাধান:

        রনির আছে (৬৯০ - ৮৬) এর অর্ধেক লিচু।

প্রশ্নানুযায়ী,

         (৬৯০ - ৮৬) ╕ ২ = ৬০৪ ╕ ২ = ৩০২টি

অতএব, রনির আছে ৩০২টি লিচু।

রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে।

অতএব, রাজুর আছে (৩০২ + ৮৬)টি লিচু

                        = ৩৮৮টি লিচু

উত্তর: রাজুর আছে ৩৮৮টি লিচু, রনির আছে ৩০২টি লিচু।

* বাকি অংশ ছাপা হবে আগামীকাল