গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩

১। কোন শতাব্দীতে পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতির প্রবর্তন হয়?

ক. ষষ্ঠদশ খ. সপ্তদশ গ. অষ্টাদশ ঘ. ঊনবিংশ

২। ১ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?

ক. ১ একক খ. ১ বর্গ একক

গ. ২ একক ঘ. ২ বর্গ একক

৩। ৬ মি. ৮ ডেসি মি. ৭ সেমি. = কত মিমি.?

ক. ৬৮৭ মিমি. খ. ৬০৮৭ মিমি.

গ. ৬৮৭০ মিমি. ঘ. ৬৮৭০০ মিমি.

৪। লাতিন ভাষায় মিলি. অর্থ কী?

ক. দশমাংশ খ. শতাংশ গ. সহস্রাংশ ঘ. অযুতাংশ

৫। ১ ইঞ্চি = কত সেমি.?

ক. ২.৫৪ সেমি. খ. ৪.২৫ সেমি.

গ. ৫.৪২ সেমি. ঘ. ২৫.৪ সেমি.

৬। ১ কুইন্টাল = কত কিলোগ্রাম?

ক. ১০ কিগ্রা. খ. ১০০ কিগ্রা.

গ. ১০০০ কিগ্রা. ঘ. ১০০০০ কিগ্রা.

৭। একটি ঘনবস্তুর দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা ১ মিটার হলে আয়তন কত?

ক. ১ মিটার খ. ১ বর্গমিটার

গ. ১ ঘনমিটার ঘ. ৩ ঘনমিটার

৮। একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৫০০ বর্গ সেমি. এবং উচ্চতা ২৫ সেমি. হলে, ভূমির দৈর্ঘ্য কত?

ক. ১০ সেমি. খ. ২০ সেমি.

গ. ৩০ সেমি. ঘ. ৪০ সেমি.

৯। একটি ঘরের দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ২০ মিটার ১৫ সেমি. হলে এর ক্ষেত্রফল কত?

ক. ৬০৪৫ বর্গমিটার খ. ৬০৪.৫ বর্গমিটার

গ. ৬০.৪৫ বর্গমিটার ঘ. ৫০.১৫ বর্গমিটার

১০। একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সেমি. এবং উচ্চতা ১ মিটার হলে, এর আয়তন কত?

ক. ২.৫০ মিটার খ. ২.৫০ বর্গমিটার

গ. ৩.০ বর্গমিটার ঘ. ৩.০ ঘনমিটার

১১। ১ ঘনমিটার = কত লিটার?

ক. ১০০০ লিটার খ. ১০০ লিটার

গ. ১০ লিটার ঘ. ১ লিটার

১২। একটি গাড়ির চাকার পরিধি ৫.২৫ সেমি.। ৪২ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

ক. ৮০ খ. ৮০০ গ. ৮০০০ ঘ. ৮০০০০

১৩। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ২৪ মিটার এবং উচ্চতা ১৫ মিটার ৫০ সেমি. হলে, এর ক্ষেত্রফল কত?

ক. ৩৭২ বর্গমিটার খ. ১৬৪ বর্গমিটার

গ. ১৮৬ বর্গমিটার ঘ. ৩৭.৫০ বর্গমিটার

১৪। একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১৫ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

ক. ২২৫ মিটার খ. ২২৫ বর্গমিটার

গ. ২২৫ ঘনমিটার ঘ. ২২৫০০ বর্গ সেমি.

১৫। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে তলার ক্ষেত্রফল—

i. ৩২০০০ বর্গ সেমি. ii. ৩২০ বর্গমিটার

iii. ৩.২ বর্গমিটার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii

১৬। তোমার স্কুলের প্রতিটি বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থের ৮ গুণ। প্রস্থ ৯ ইঞ্চি হলে বেঞ্চের দৈর্ঘ্য কত গজ?

ক. ৪ গজ খ. ৩ গজ গ. ২ গজ ঘ. ১ গজ

# নিচের তথ্যের আলোকে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি জলাধারে ৪০০০ লিটার পানি ধরে। জলাধারটির দৈর্ঘ্য ১.২৫ মিটার এবং প্রস্থ ১.০০ মিটার।

১৭। জলাধারটির আয়তন কত ঘনমিটার?

ক. ৪ ঘনমিটার খ. ৫ মিটার

গ. ৪ বর্গমিটার ঘ. ৫ ঘনমিটার

১৮। জলাধারটির গভীরতা কত মিটার?

ক. ২.৩০ মিটার খ. ৩.০০ মিটার

গ. ৩.২০ মিটার ঘ. ৪.০০ মিটার

১৯। একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা ৩৬ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

ক. ৬ বর্গমিটার খ. ৯ বর্গমিটার

গ. ১৮ বর্গমিটার ঘ. ৮১ বর্গমিটার

উত্তর: গণিত

অধ্যায়-৩

১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ঘ

 মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা