গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৯ (ঙ)প্রিয় শিক্ষার্থীরা, আজ ভগ্নাংশের সরল নিয়ে কিছু প্রাথমিক আলোচনা করব। সরল কথাটির অর্থ সহজ হলেও সরল অঙ্ক নিয়ে আমাদের দুশ্চিন্তার অন্ত থাকে না। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে সমাধানের চেষ্টা করলে দেখবে সরলের জটিলতা কেটে গেছে। সরল অঙ্ক সত্যিই সহজ ও মজার। আমরা তো জানি, সরল অঙ্কে সাধারণত যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং বন্ধনী চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এবার এসো, ধাপের ধারাবাহিকতায় কোন চিহ্নের কাজ কখন, কীভাবে করলে সরল অঙ্কে জটিলতার সৃষ্টি হবে না, তা জেনে নেওয়া যাক।শুধু যোগ ও বিয়োগ চিহ্ন থাকলে, প্রথমে যোগ ও পরের ধাপে বিয়োগের কাজ করতে হয়। কখনো কখনো যোগ ও বিয়োগের কাজ একত্রেও করা যায়। যোগ, বিয়োগ ও গুণচিহ্ন থাকলে, প্রথমে গুণের কাজ এবং পরে যোগ ও বিয়োগের কাজ করতে হয়। যোগ, বিয়োগ ও ভাগ চিহ্ন থাকলে, প্রথমে ভাগের কাজ এবং তার পরের ধাপে যোগ ও বিয়োগের কাজ করতে হয়। যোগ, বিয়োগ এবং পাশাপাশি গুণ ও ভাগ চিহ্ন থাকলে প্রথমে ভাগের কাজ ও পরে গুণের কাজ করতে হয়। তারপর যোগ ও বিয়োগের কাজ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও ‘এর’ থাকলে প্রথমে ‘এর’-এর কাজ করতে হয়। তারপর ভাগ, গুণ ও যোগ-বিয়োগের কাজ পর্যায়ক্রমে করতে হয়। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ‘এর’ এবং ‘বন্ধনী’ চিহ্ন থাকলে, প্রথমে বন্ধনীর কাজ এবং পর্যায়ক্রমে অন্য চিহ্নগুলোর কাজ করতে হয়।কোনো সরল অঙ্কে মিশ্রভগ্নাংশ থাকলে সমাধানের প্রথম ধাপে মিশ্রভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হয়। তারপর পর্যায়ক্রমে পরবর্তী ধাপগুলোর কাজ করে যেতে হয়। এ ছাড়া ‘BODMAS’ শব্দটি মনে রাখলে সরল অঙ্ক সমাধানের ক্ষেত্রে বাড়তি কিছু সুবিধা হয়। এখানে, B = BRACKETS (বন্ধনী), O = OF (এর), D = Division (ভাগ), M=MULTIPLICATION (গুণ), A=ADDITION (যোগ), S = SUBTRACTION (বিয়োগ) BODMAS শব্দটিতে অক্ষরগুলো যেভাবে অর্থাৎ যে ক্রমে আছে সরল অঙ্ক সমাধানের সময় কাজগুলো একই ক্রমে করে গেলে সরল অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল