আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাসংক্ষেপে উত্তর পর্ব-২ \ অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের সিলেবাসের সকল অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৯।প্রশ্ন: দুটি পরস্পর সম্পূরক কোণকে সন্নিহিত কোণ হিসেবে আঁকলে কী তৈরি হয়?উত্তর: দুটি পরস্পর সম্পূরক কোণকে সন্নিহিত কোণ হিসেবে আঁকলে একটি সরলকোণ তৈরি হয়।প্রশ্ন: তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কী বলে?উত্তর: তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে।প্রশ্ন: প্রত্যেক ত্রিভুজের কয়টি কোণ রয়েছে?উত্তর: প্রত্যেক ত্রিভুজের তিনটি কোণ রয়েছে।প্রশ্ন: সূক্ষ্মকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্ম কোণ?উত্তর: সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ।প্রশ্ন: সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ?উত্তর: সমকোণী ত্রিভুজের শুধু একটি কোণ সমকোণ, অপর দুটি কোণই সূক্ষ্ম কোণ।প্রশ্ন: স্থূলকোণী ত্রিভুজের কয়টি কোণ স্থূল কোণ?উত্তর: স্থূলকোণী ত্রিভুজের শুধু একটি কোণ স্থূল কোণ।প্রশ্ন: চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কী বলে?উত্তর: চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।প্রশ্ন: যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?উত্তর: যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান তাকে রম্বস বলে।প্রশ্ন: সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অন্য তিনটি কোণ কী ধরনের হয়?উত্তর: সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে অন্য তিনটি কোণও সমকোণ হয়।প্রশ্ন: যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কী বলে?উত্তর: যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে।প্রশ্ন: যে আয়তের দুটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?উত্তর: যে আয়তের দুটি সন্নিহিত বাহু সমান তাকে বর্গ বলে।প্রশ্ন: যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান এবং একটি কোণ সমকোণ তাকে কী বলে?উত্তর: বর্গ।