গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাশূন্যস্থান পূরণ অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের প্রশ্নপত্রে দুই নম্বর প্রশ্নের ‘খ’ নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক = (ভাজ্য-ভাগশেষ) — —।উত্তর: নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক = (ভাজ্য-ভাগশেষ) — ভাগফল।প্রশ্ন: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, ভাজক = — — ভাগফল।উত্তর: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক = ভাজ্য — ভাগফল।প্রশ্ন: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য = ভাজক – —।উত্তর: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য = ভাজক – ভাগফল।প্রশ্ন: ৮ ডজন খাতার দাম ২৪০০ টাকা হলে, ১টির দাম—টাকা।উত্তর: ৮ ডজন খাতার দাম ২৪০০ টাকা হলে ১টির দাম ২৫ টাকা।প্রশ্ন: কোনো ভাগ অঙ্কে ভাজক ৭৮, ভাগফল ২৫ ও ভাগশেষ ৬৩ হলে ভাজ্য —।উত্তর: কোনো ভাগ অঙ্কে ভাজক ৭৮, ভাগফল ২৫ ও ভাগশেষ ৬৩ হলে ভাজ্য ২০১৩।প্রশ্ন: ১টি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা হলে ৬টির দাম —টাকা।উত্তর: ১টি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা হলে ৬টির দাম ৪০৫০ টাকা।প্রশ্ন: ১টি জিনিসের দামকে নির্দিষ্টসংখ্যা দিয়ে— করলে ওই নির্দিষ্টসংখ্যক জিনিসের দাম পাওয়া যায়।উত্তর: ১টি জিনিসের দামকে নির্দিষ্টসংখ্যা দিয়ে গুণ করলে ওই নির্দিষ্টসংখ্যক জিনিসের দাম পাওয়া যায়।প্রশ্ন: ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে ৩ ডজন কলার দাম— টাকা।উত্তর: ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে ৩ ডজন কলার দাম ৯০ টাকা।প্রশ্ন: ১০টি ডিমের দাম ৪০ টাকা হলে ১টির দাম— টাকা।উত্তর: ১০টি ডিমের দাম ৪০ টাকা হলে ১টির দাম ৪ টাকা।প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টির দাম— টাকা।উত্তর: ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টির দাম ৪ টাকা।প্রশ্ন: ১টি পেনসিলের দাম ৪ টাকা হলে ৩টি পেনসিলের দাম— টাকা।উত্তর: ১টি পেনসিলের দাম ৪ টাকা হলে ৩টি পেনসিলের দাম ১২ টাকা।প্রশ্ন: ৩টি ঝুড়িতে ধরে ৪৮টি আম। ১টি ঝুড়িতে ধরে— টি আম।উত্তর: ৩টি ঝুড়িতে ধরে ৪৮টি আম। ১টি ঝুড়িতে ধরে ১৬টি আম।প্রশ্ন: ১টি ঝুড়িতে ধরে ৮টি আম। ৯টি ঝুড়িতে ধরে— টি আম।উত্তর: ১টি ঝুড়িতে ধরে ৮টি আম। ৯টি ঝুড়িতে ধরে ৭২টি আম।প্রশ্ন: গড়–রাশির সংখ্যা = —।উত্তর: গড়–রাশির সংখ্যা = রাশিগুলোর যোগফল।প্রশ্ন: ১০, ১১, ১২, ১৩ ও ১৪-এর গড়—।উত্তর: ১০, ১১, ১২, ১৩ ও ১৪-এর গড় ১২।প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু হয়—।উত্তর: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু হয় ১।প্রশ্ন: গুণনীয়কের অপর নাম—।উত্তর: গুণনীয়কের অপর নাম উৎপাদক।প্রশ্ন: ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গ.সা.গু নির্ণয়ের প্রক্রিয়া— নামে পরিচিত।উত্তর: ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গ.সা.গু নির্ণয়ের প্রক্রিয়া ইউক্লিডীয় প্রক্রিয়া নামে পরিচিত।প্রশ্ন: ইউক্লিডীয় প্রক্রিয়ার একটি প্রয়োগে কেবল— সংখ্যার গসাগু নির্ণয় করা যায়।উত্তর: ইউক্লিডীয় প্রক্রিয়ার একটি প্রয়োগে কেবল দুটি সংখ্যার গ.সা.গু নির্ণয় করা যায়।প্রশ্ন: ২১৬ সংখ্যাটি ১৮, ২৪ ও ২৭-এর—।উত্তর: ২১৬ সংখ্যাটি ১৮, ২৪ ও ২৭-এর ল.সা.গু।# অংশ-১ ছাপা হয়েছে বৃহস্পতিবার ম্যাগাজিনে। পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল