গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাশূন্যস্থান পূরণ  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের প্রশ্নপত্রে দুই নম্বর প্রশ্নের ‘খ’ নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো।# শূন্যস্থান পূরণ করো।প্রশ্ন: ২৪ এর মৌলিক উৎপাদক ২ × ২ × ২ × —।উত্তর: ২৪ এর মৌলিক উৎপাদক ২ × ২ × ২ × ৩।প্রশ্ন: দশমিক ভগ্নাংশের শেষ অঙ্কের ডানে—বসালে মানের কোনো পরিবর্তন হয় না।উত্তর: দশমিক ভগ্নাংশের শেষ অঙ্কের ডানে শূন্য বসালে মানের কোনো পরিবর্তন হয় না।প্রশ্ন: ১০০ টাকা থেকে ৯৯.৯৯ টাকা খরচ করলে অবশিষ্ট থাকে—টাকা।উত্তর: ১০০ টাকা থেকে ৯৯.৯৯ টাকা খরচ করলে অবশিষ্ট থাকে ০.০১ টাকা।প্রশ্ন: দশমিকের ভাগে যখনই দশমিক বিন্দুর পরের অঙ্ক নেওয়া হয়, তখনই—দশমিক বিন্দু বসানো হয়।উত্তর: দশমিকের ভাগে যখনই দশমিক বিন্দুর পরের অঙ্ক নেওয়া হয়, তখনই ভাগফলে দশমিক বিন্দু বসানো হয়।প্রশ্ন: ৫০.৪÷৮ = —।উত্তর: ৫০.৪÷৮ = ৬.৩।প্রশ্ন: শতকরা একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর—।উত্তর: শতকরা একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর ১০০।প্রশ্ন: ৩৫% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হয়—।উত্তর: ৩৫% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হয় ।প্রশ্ন:কে শতকরায় প্রকাশ করলে হয়—।উত্তর:কে শতকরায় প্রকাশ করলে হয় ৭৫%।প্রশ্ন: বিক্রয় মূল্য ৪০ টাকা এবং ক্রয়মূল্য ৩০ টাকা হলে লাভ হয়—টাকা।উত্তর: বিক্রয় মূল্য ৪০ টাকা এবং ক্রয়মূল্য ৩০ টাকা হলে লাভ হয় ১০ টাকা।প্রশ্ন: ৩০ টাকায় লাভ ৫ টাকা হলে ১ টাকায় লাভ হয়-টাকা।উত্তর: ৩০ টাকায় লাভ ৫ টাকা হলে ১ টাকায় লাভ হয়টাকা।প্রশ্ন: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে-হয়। উত্তর: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়। প্রশ্ন: লাভ—মূল্যের ওপর হিসাব করা হয়। উত্তর: লাভ ক্রয় মূল্যের ওপর হিসাব করা হয়। প্রশ্ন: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে-হয়। উত্তর: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়।প্রশ্ন: ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে-।উত্তর: ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে আসল। প্রশ্ন: আসল টাকার অতিরিক্ত যে টাকা প্রদান করে তা হচ্ছে ব্যাংক প্রদত্ত-। উত্তর: আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হচ্ছে ব্যাংক প্রদত্ত মুনাফা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল