গণিত
শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গণিত বিষয়ে শূন্যস্থান পূরণ প্রশ্নটি থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থান পূরণ অনুশীলন করবে।প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের সমষ্টি —।উত্তর: ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°।প্রশ্ন: একটি স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ —।উত্তর: একটি স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটি।প্রশ্ন: বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ —।উত্তর: বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ ৯০°।প্রশ্ন: একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ থাকে —।উত্তর: একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ থাকে তিনটি।প্রশ্ন: একটি জ্যা বৃত্তকে — চাপে বিভক্ত করে।উত্তর: একটি জ্যা বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে।প্রশ্ন: এক যুগ = — বছর। উত্তর: এক যুগ = ১২ বছর। প্রশ্ন: এক শতাব্দী = — বছর। উত্তর: এক শতাব্দী = ১০০ বছর। প্রশ্ন: বৈশাখ মাস — দিনে। উত্তর: বৈশাখ মাস ৩১ দিনে।প্রশ্ন: বাংলা মতে দিন ও তারিখ শুরু হয় — থেকে।উত্তর: বাংলা মতে দিন ও তারিখ শুরু হয় সূর্যোদয় থেকে।প্রশ্ন: ইংরেজি মতে দিন ও তারিখ শুরু হয় — থেকে।উত্তর: ইংরেজি মতে দিন ও তারিখ শুরু হয় রাত ১২টার পর থেকে।প্রশ্ন: হিজরি সাল — মতে গণনা করা হয়। উত্তর: হিজরি সাল চান্দ্র মতে গণনা করা হয়। প্রশ্ন: সৌর বছর অপেক্ষা হিজরি বছর — কম।উত্তর: সৌর বছর অপেক্ষা হিজরি বছর ১১ দিন কম। প্রশ্ন: হিজরি সালের প্রথম মাস —। উত্তর: হিজরি সালের প্রথম মাস মহররম। প্রশ্ন: হিজরি সালের শেষ মাস —। উত্তর: হিজরি সালের শেষ মাস জিলহজ। প্রশ্ন: জীবনযাত্রার প্রয়োজনে — করতে হয়। উত্তর: জীবনযাত্রার প্রয়োজনে খরচ করতে হয়। প্রশ্ন: এক ঘণ্টায় — সেকেন্ড। উত্তর: এক ঘণ্টায় ৩৬০০ সেকেন্ড। প্রশ্ন: এক দিনে — সেকেন্ড। উত্তর: এক দিনে ৮৬৪০০ সেকেন্ড।