গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-১০ (খ)প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের ১০(খ) নম্বর অনুশীলনী থেকে দশমিক ভগ্নাংশ গুণসংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করবো। # এই অনুশীলনীতে যে সমস্যাগুলো আছে: ১. দশমিক ভগ্নাংশকে পূর্ণসংখ্যা দিয়ে গুণ২. পূর্ণসংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ৩. দশমিক ভগ্নাংশকে ১০, ১০০ দিয়ে গুণ ৪. দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণদশমিক ভগ্নাংশকে পূর্ণসংখ্যা দিয়ে গুণ করার নিয়ম: সাধারণত দশমিক ভগ্নাংশকে পূর্ণসংখ্যা দিয়ে গুণ করার সময় সাধারণ গুণের নিয়মই অনুসরণ করা হয়। তবে গুণফলের ক্ষেত্রে গুণ্যে (অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয়) দশমিক বিন্দুর ডানে যতটি অঙ্ক থাকে গুণফলের ডান দিক থেকে ঠিক ততটি অঙ্কের আগে দশমিক বিন্দু বসাতে হয়। যেমন: ২৪, ৩৫-কে ১২ দিয়ে গুণ করতে বলা হলো। এ ক্ষেত্রে সমাধানটি কেমন হবে? প্রশ্ন: ২৪.৩৫–১২সমাধান: এখানে ২৪৩৫ –১২ ৪৮৭০ ২৪৩৫০ ২৯২২০ ২৪.৩৫–১২=২৯২.২০=২৯২.২উত্তর: ২৯২.২। লক্ষ করো: এখানে গুণ করার সময় গুণ্য দশমিক ভগ্নাংশ ২৪.৩৫-কে সাধারণ সংখ্যা (পূর্ণসংখ্যা) ২৪৩৫ লিখে সাধারণ গুণের মতোই পূর্ণসংখ্যা ১২ দিয়ে গুণ করা হয়েছে। তারপর মূল সমাধানে গুণফল লেখার সময় গুণ্যের দশমিক বিন্দুর ডানে দুটি অঙ্ক থাকায় গুণফলের ডান দিক থেকে দুটি অঙ্কের আগে দশমিক বিন্দু বসানো হয়েছে। গুণফলে দশমিক সংখ্যার সর্ব ডানে একটি শূন্য থাকায় তা বাদ দেওয়া হয়েছে। এতে গুণফলের কোনো পরিবর্তন হয় না।পূর্ণসংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার নিয়মপূর্ণসংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার ক্ষেত্রেও আগে উল্লিখিত নিয়ম অনুসরণ করা হয়। যেমন: ৩৫–২.২১৫= কত?সমাধান: ৩৫–২.২১৫=২.২১৫–৩৫ এখন, ২২১৫ –৩৫ ১১০৭৫ ৬৬৪৫০ ৭৭৫২৫৩৫–২.২১৫=৭৭৫২৫উত্তর: ৭৭.৫২৫। দশমিক ভগ্নাংশকে ১০, ১০০ দিয়ে গুণ করার নিয়ম:দশমিক ভগ্নাংশকে ১০, ১০০ দিয়ে গুণ করার ক্ষেত্রে গুণকের ১ এর ডানে যতগুলো শূন্য ‘০’ থাকে গুণ্যের দশমিক বিন্দু তত ঘর ডানে সরালেই গুণফল পাওয়া যায়। যেমন: উদাহরণ (১) ৬.৩২–১০০=৬৩২ উদাহরণ: (২) ৩৮.০০৫–১০=৩৮০.০৫উদাহরণ: (৩) ০.০০০৩–১০০০ =০.৩এখানে লক্ষ করো, উদাহরণ (১)-এ ৬.৩২-কে ১০০ দিয়ে গুণ করার সময় দেখা গেল গুণকের ১ এর ডানে দুটি ‘০’ রয়েছে। তাই গুণফল লেখার সময় গুণ্য ৬.৩২ এর দশমিক বিন্দুটি দুই ঘর ডানে সরিয়ে ৬৩২ পাওয়া গেল। অর্থাৎ ৬.৩২-কে ১০০ দিয়ে গুণ করলে গুণফল হবে ৬৩২। একইভাবে উদাহরণ ২ ও ৩-এর সমাধান করা হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল