গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-১০ (খ)প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ গণিত বিষয়ের ১০(খ) নম্বর অনুশীলনী থেকে দশমিক ভগ্নাংশের গুণসংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করবো। # দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার নিয়ম:দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার ক্ষেত্রে প্রথমে দশমিক বিন্দু বর্জন করে পূর্ণসংখ্যার গুণের মতো সাধারণভাবে গুণ করতে হয়। এরপর গুণ্য ও গুণকের দশমিক বিন্দুর ডান পাশে যতগুলো অঙ্ক রয়েছে, গুণফলের ডান দিক থেকে তত ঘর আগে দশমিক বিন্দু বসিয়ে দিলে গুণফল পাওয়া যায়। যেমন: ০.৬৪–০.৪৩ = কত?এই দশমিক ভগ্নাংশের গুণটি সমাধান করতে পারি এভাবেসমাধান: ০.৬৪–০.৪৩এখানে, ৬৪ –৪৩ ১৯২ ২৫৬০ ২৭৫২ ০.৬৪–০.৪৩ = ০.২৭৫২প্রশ্ন: এক ব্যক্তি প্রাতর্ভ্রমণে বের হয়ে প্রতিদিন ২.২৫ কিলোমিটার হাঁটেন। এপ্রিল মাসে তিনি নিয়মিত একই পরিমাণ পথ হাঁটলেন। এপ্রিল মাসে তিনি প্রাতর্ভ্রমণে কতটুকু পথ হাঁটলেন?সমাধান: আমরা জানি, এপ্রিল মাস = ৩০ দিন।এখন, ব্যক্তিটি প্রাতর্ভ্রমণে ১ দিনে পথ হাঁটেন ২.২৫ কিলোমিটার ওই ব্যক্তি প্রাতর্ভ্রমণে ৩০ দিনে পথ হাঁটেন (২.২৫–৩০) কিলোমিটার = ৬৭.৫০ কিলোমিটার = ৬৭.৫ কিলোমিটারএখানে, ২২৫ –৩০ ৬৭৫০সুতরাং এপ্রিল মাসে তিনি প্রাতর্ভ্রমণে ৬৭.৫ কিলোমিটার পথ হাঁটলেন।উত্তর: ৬৭.৫ কিলোমিটার।প্রশ্ন: একটি গাড়ি ঘণ্টায় ৪৫.৫ কিলোমিটার যায়। গাড়িটি ১২.২ ঘণ্টায় কত কিলোমিটার যাবে?সমাধান: গাড়িটি ১ ঘণ্টায় যায় ৪৫.৫ কিলোমিটারসুতরাং গাড়িটি ১২.২ ঘণ্টায় যায় (৪৫.৫–১২.২) কিলোমিটার = ৫৫৫.১০ কিলোমিটার = ৫৫৫.১ কিলোমিটারএখানে, ৪৫৫ –১২২ ৯১০ ৯১০০ ৪৫৫০০ ৫৫৫১০ ৪৫.৫–১২.২ = ৫৫৫.১০উত্তর: ৫৫৫.১ কিলোমিটার। প্রশ্ন: ১ ইঞ্চি সমান ২.৪৫ সেন্টিমিটার হলে ৮.৫ ইঞ্চিতে কত সেন্টিমিটার?সমাধান: ১ ইঞ্চি সমান ২.৪৫ সেন্টিমিটার৮.৫ ইঞ্চি সমান (২.৪৫–৮.৫) সেন্টিমিটার = ২০.৮২৫ সেন্টিমিটারএখানে, ২৪৫ –৮৫ ১২২৫ ১৯৬০০ ২০৮২৫২.৪৫–৮.৫ = ২০.৮২৫ উত্তর: ২০.৮২৫ সেন্টিমিটার।