গণিত
অধ্যায়- ১২ (ক)প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বিষয়ের ১২ (ক) নম্বর অনুশীলনী থেকে গাণিতিক সমস্যার সমাধান করব। এ ধরনের অন্য সমস্যাগুলো তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে। প্রশ্ন: হাসেম মিয়া ৯৮ কেজি চাল থেকে ৩৭ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করেছেন। তার নিকট আর কী পরিমাণ চাল আছে?সমাধান: হাসেম মিয়ার চাল ছিল ৯৮ কেজি তিনি বিক্রি করেছেন (-) ৩৭ কেজি ৫০০ গ্রাম বিক্রির পর চাল রইল ৬০ কেজি ৫০০ গ্রামঅতএব তার নিকট আর ৬০ কেজি ৫০০ গ্রাম চাল আছে।উত্তর: ৬০ কেজি ৫০০ গ্রাম।প্রশ্ন: একটি ড্রামে ৩৫ কেজি ৩ হেক্টোগ্রাম ৭ ডেকাগ্রাম ৯ গ্রাম আটা রাখা যায়। ওইরূপ ৯টি ড্রামে কী পরিমাণ আটা রাখা যাবে?সমাধান:এখানে,১টি ড্রামে রাখা আটার পরিমাণকে ৯ দ্বারা গুণ করলেই নির্ণেয় ৯টি ড্রামের আটার পরিমাণ পাওয়া যাবে।এখন, ৩৫ কেজি ৩ হে.গ্রাম ৭ ডেকাগ্রাম ৯ গ্রাম ×৯ ৩১৮ কেজি ৪ হে.গ্রাম ১ ডেকাগ্রাম ১ গ্রামউত্তর: ৩১৮ কেজি ৪ হে.গ্রাম ১ ডেকাগ্রাম ১ গ্রামপ্রশ্ন: বাবুল ৫ ঘণ্টা সাইকেল চালিয়ে ৭৮ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। সে ঘণ্টায় কত পথ অতিক্রম করবে?সমাধান: বাবুল সাইকেল চালিয়ে ৫ ঘণ্টায় অতিক্রম করে ৭৮ কিলোমিটার পথ ১ ” ” ” (৭৮৫) কিলোমিটার পথ = ১৫.৬০ কিলোমিটার পথঅতএব, সে ঘণ্টায় ১৫.৬০ কিলোমিটার পথ অতিক্রম করবে।উত্তর: ১৫.৬০ কিলোমিটার।