গণিত
অধ্যায়-২ (ক) গুণপ্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলোচ্যসূচিতে আজ রয়েছে দ্বিতীয় অধ্যায়। তোমরা তো জানোই, গণিত বিষয়ে চারটি মৌলিক নিয়ম রয়েছে। এগুলোর মধ্যে প্রথম দুটি নিয়ম হলো যোগ ও বিয়োগ এবং পরের দুটি নিয়ম হলো গুণ ও ভাগ। আর এটাও নিশ্চয় জানো, যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ এবং বিয়োগের সংক্ষিপ্ত রূপ ও গুণের বিপরীত প্রক্রিয়া হলো ভাগ। এই ধারাবাহিকতায় দ্বিতীয় অধ্যায়ে রয়েছে দুটি অনুশীলনী। অনুশীলনী ২ (ক) হলো গুণ-সংক্রান্ত এবং অনুশীলনী ২ (খ) হলো ভাগ-সংক্রান্ত। প্রশ্ন: একটি সাইকেলের দাম ৯৮২৫ টাকা। এরূপ ১৩৫টি সাইকেলের দাম কত?লক্ষ করো: প্রশ্ন পড়ে খুব সহজেই বোঝা যায় যে, একটি সাইকেলের দাম ৯৮২৫ টাকা হলে ১৩৫টি সাইকেলের দাম আরও বেশি হবে। আর বেশি হলে একটি সাইকেলের দামকে ১৩৫ দিয়ে গুণ করতে হবে। কিন্তু কথা হলো গুণ কীভাবে করব? তোমরা হয়তো বলতে পার, গুণ তো গুণের নিয়ম অনুসারেই হবে। এখানে আবার জটিলতা কিসের? এত কথারই বা কি আছে! কথার আসলে কোনো প্রয়োজনই হতো না, যদি না আমরা সবাই সঠিক নিয়মে গুণ করে যেতাম। কিন্তু বাস্তবে দেখা যায়, আমরা অনেকেই অনেক নিয়মে এই ধরনের প্রশ্নের গুণ অঙ্কের সমাধান করে থাকি। যেমন উল্লেখিত প্রশ্নের সমাধান করতে গিয়ে এখনো আমরা অনেকে যা করে থাকি:উদাহরণ (১) ৯৮২৫ –১৩৫ ৪৯১২৫ ২৯৪৭৫– ৯৮২৫–– ১৩২৬৩৭৫উত্তর: ১৩২৬৩৭৫ টাকাউদাহরণ (২) একটি সাইকেলের দাম ৯৮২৫ টাকা ১৩৫ টি ” ” ৯৮২৫–১৩৫ ” = ১৩২৬৩৭৫ টাকাউত্তর: ১৩২৬৩৭৫ টাকা। প্রিয় শিক্ষার্থী, ওপরের দুটি নিয়মের কোনোটিই তোমাকে পূর্ণ নম্বর প্রাপ্তির নিশ্চয়তা দিতে পারবে না।কারণ, উল্লিখিত উদাহরণ (১)-এ ৯৮২৫ কে কেন১৩৫ দিয়ে গুণ করা হয়েছে তা অস্পষ্ট এবং গুণকের এককের ঘরের গুণ দেখানোর পর-পরবর্তী দশক, শতকের গুণ দেখানোর ক্ষেত্রে ‘–’ চিহ্ন ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমানে প্রচলিত পদ্ধতিতে এককের ঘরের গুণ দেখানোর পর দশক, শতক, হাজার ইত্যাদি ঘরের গুণ দেখানোর ক্ষেত্রে ‘–’ চিহ্ন ব্যবহার করা হয় না। ধাপ অনুসারে দশকের গুণ দেখানোর জন্য একটি ‘০’ (শূন্য), শতকের গুণ দেখানোর জন্য দুইটি ‘০০’ (দুটি শূন্য), হাজারের ঘরের গুণ দেখানোর জন্য ‘০০০’ (তিনটি শূন্য) দেওয়া হয়ে থাকে। যেমন: ৩২৬ –১২ ৬৫২ ৩২৬০ ৩৯১২পূর্বে প্রচলিত পদ্বতিতে এখানে ‘–’ চিহ্ন ব্যবহার করা হতো। [এই সংক্রান্ত ব্যাখ্যা-বিশ্লেষণ পাঠ্য বইয়ের উদাহরণে উল্লেখ আছে।] কাজেই গুণ অঙ্ক করার সময় গুণকের একক ঘরের গুণ করার পর দশক, শতক, হাজার, অযুত ইত্যাদি ঘরের গুণ দেখানোর ক্ষেত্রে কখনো ‘–’ চিহ্ন ব্যবহার করা ঠিক হবে না। পাঠ্য বইয়ে নির্দেশিত নিয়ম অনুসরণ করা সব দিক থেকে ভালো। এ ছাড়া যেকোনো অঙ্ক/ সমস্যার সমাধান শেষে সংক্ষেপে ‘উ:’ না লিখে স্পষ্ট ভাবে ‘উত্তর:’ কথাটি লেখাই উত্তম। উদাহরণ (২)-এ সরাসরি গুণফল বসিয়ে দেওয়া হয়েছে, কোথা থেকে কীভাবে ওটা পাওয়া গেল তার কোনো নিদর্শন নেই। তুমি নিশ্চয় ১৩৫ এর নামতা জানো না। তাহলে কীভাবে বুঝলে ৯৮২৫ কে ১৩৫ দিয়ে গুণ করলে ১৩২৬৩৭৫ হবে? তুমি যুক্তি দেখাতে পার, অন্যখানে ‘রাফ’ করে গুণফল পাওয়া গেছে। কিন্তু সেই ‘রাফ’ যদি পরীক্ষকের দৃষ্টিগোচর না হয় তবে পরীক্ষক ভাবতে পারেন, তুমি অঙ্কটি মুখস্থ করছ অথবা কারও কাছ থেকে ফল টুকে নিয়েছ। তাই পরীক্ষক ইচ্ছে করলে তোমাকে নম্বর নাও দিতে পারেন। কাজেই বড় সংখ্যার গুণ অবশ্যই সমাধানের পাশে করে দেখাতে হয়।উপরিউল্লিখিত অঙ্কটির একটি আদর্শ সমাধান কেমন হবে তোমাদের জন্য তা ছাপা হবে আগামীকাল।