গণিত
অধ্যায়-২ (ক) গুণপ্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলোচ্যসূচিতে আজ রয়েছে দ্বিতীয় অধ্যায়। তোমরা তো জানোই, গণিত বিষয়ে চারটি মৌলিক নিয়ম রয়েছে। এগুলোর মধ্যে প্রথম দুটি নিয়ম হলো যোগ ও বিয়োগ এবং পরের দুটি নিয়ম হলো গুণ ও ভাগ। আর এটাও নিশ্চয় জানো, যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ এবং বিয়োগের সংক্ষিপ্ত রূপ ও গুণের বিপরীত প্রক্রিয়া হলো ভাগ। এই ধারাবাহিকতায় দ্বিতীয় অধ্যায়ে রয়েছে দুটি অনুশীলনী। অনুশীলনী ২ (ক) হলো গুণ-সংক্রান্ত এবং অনুশীলনী ২ (খ) হলো ভাগ-সংক্রান্ত। এবার এসো, অনুশীলনী ২ (ক)-এ যেসব গুণ অঙ্ক রয়েছে সে গুলোর সমাধান কেমন হওয়া দরকার তা দেখা যাক। এবার এসো, আমাদের গতকালের আলোচিত প্রশ্নের আদর্শ সমাধান কেমন হতে পারে তা দেখার জন্য প্রশ্নটি আরেকবার পড়ি এবং নমুনা সমাধান দেখি:প্রশ্ন: একটি সাইকেলের দাম ৯৮২৫ টাকা। এরূপ ১৩৫টি সাইকেলের দাম কত?সমাধান: প্রশ্নমতে, ১টি সাইকেলের দাম ৯৮২৫ টাকা ১৩৫টি ” ” (৯৮২৫–১৩৫) টাকা = ১৩২৬৩৭৫ টাকাএখানে, ৯৮২৫ –১৩৫ ৪৯১২৫ ২৯৪৭৫০ ৯৮২৫০০ ১৩২৬৩৭৫উত্তর: ১৩২৬৩৭৫ টাকাপ্রশ্ন: গুণ্য ৬৩৮১ এবং গুণক ২১৫ হলে গুণফল কত?সমাধান: দেওয়া আছে, গুণ্য=৬৩৮১ গুণক=২১৫ সুতরাং, গুণফল=গুণ্য–গুণক =৬৩৮১–২১৫ = ১৩৭১৯১৫এখানে, ৬৩৮১ –২১৫ ৩১৯০৫ ৬৩৮১০ ১২৭৬২০০ ১৩৭১৯১৫উত্তর: ১৩৭১৯১৫প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২৭৫ টাকা। এক বছরে তাঁর আয় কত হবে?সমাধান: ১ বছর=৩৬৫ দিন।এক ব্যক্তির, ১ দিনের আয় ২৭৫ টাকা ৩৬৫ ” ” (২৭৫–৩৬৫) টাকা = ১০০৩৭৫ টাকাএখানে, ৩৬৫ – ২৭৫ ১৮২৫ ২৫৫৫০ ৭৩০০০ ১০০৩৭৫ এক বছরে তাঁর আয় ১০০৩৭৫ টাকাউত্তর: ১০০৩৭৫ টাকালক্ষ করো: গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে গুণক ধরা হয়েছে।