গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ (খ)  ভাগপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গণিত বিষয়ের ওপর আলোচনা। আলোচ্যসূচিতে আজ রয়েছে গণিত বিষয়ের ভাগসংক্রান্ত অনুশীলনী ২(খ)গতকাল আমরা ভাগ অধ্যায়ের কয়েকটি সূত্র জেনে নিয়েছি। এবার এসো এ সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান আলোচনা করা যাক।প্রশ্ন: ৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করো।সমাধান: এখানে, ৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা=৮৭৫৩০তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা=৯৯৯এখন, ৯৯৯)৮৭৫৩০(৮৭ ৭৯৯২ ৭৬১০ ৬৯৯৩ ৬১৭ উত্তর: ভাগফল ৮৭, ভাগশেষ ৬১৭প্রশ্ন: ১৪০ টাকা করে প্রতিজনকে দিলে ১০৫০০ টাকা খরচ হয়। কতজন লোককে এ টাকা দেওয়া যাবে?সমাধান: প্রশ্নমতে, ১৪০ টাকা করে প্রতিজনকে অর্থাৎ ১ জনকে দিলে খরচ হয় ১০৫০০ টাকাসুতরাং,এ টাকা দেওয়া যাবে, (১০৫০০×১৪০) জন লোককে।এখানে, ১৪০)১০৫০০(৭৫ ৯৮০ ৭০০ ৭০০ ০সুতরাং ৭৫ জন লোককে এ টাকা দেওয়া যাবে।উত্তর: ৭৫ জন।প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ৮৯২৬২। একটি সংখ্যা ৩৪২ হলে অপর সংখ্যাটি কত?সমাধান: মনে করি, অপর সংখ্যাটি ‘ক’ প্রশ্নমতে, ৩৪২ক=৮৯২৬২ বা, ক=৮৯২৬২৩৪২ বা, ক=২৬১সুতরাং, অপর সংখ্যাটি ২৬১উত্তর: ২৬১রাফ৩৪২)৮৯২৬২(২৬১ ৬৮৪ ২০৮৬ ২০৫২ ৩৪২ ৩৪২ ০