গণিত
অনুশীলনী-৩প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত বিষয়ের ওপর আজকের আলোচনা। গত কয়েক পর্বে গণিত বিষয়ের বিভিন্ন সমস্যা সমাধানে গণিতের মৌলিক চার নিয়ম: যোগ, বিয়োগ, গুণ ও ভাগসংক্রান্ত বিভিন্ন সমস্যা ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে। আজ রয়েছে ‘প্রাথমিক চার নিয়ম সম্পর্কিত সমস্যাবলি’ শিরোনাম যুক্ত তৃতীয় অধ্যায়। এসো তাহলে, এবার অনুশীলনী-৩-এর কয়েকটি সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করা যাক। প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে, কার বয়স কত?এই সমস্যাটি সমাধান করতে গিয়ে আমরা অনেকে যা করে থাকি:মনে করি পুত্রের বয়স = ১ গুণপিতার বয়স = ৩ ” ৪ গুণপুত্রের বয়স =৯৬—৪ =২৪ বছর পিতার বয়স =৯৬-২৪= ৭২ বছরউত্তর: ২৪ বছর, ৭২ বছর।লক্ষ করো: এ রকম সমাধান পূর্ণ নম্বর প্রাপ্তির নিশ্চয়তা দিতে পারে না। কারণ (১) এখানে গণিত বিষয়ে সমস্যা সমাধানের বর্তমান নিয়ম পদ্ধতি অনুসরণ করা হয়নি। (২) প্রশ্নে বলা হয়েছে, পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। সেই শর্ত অনুসারে পিতার বয়স হবে: পুত্রের বয়স–৩। কিন্তু উল্লিখিত সমাধানে পিতার বয়স দেখানো হয়েছে:পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ‘—’ পুত্রের বয়স। অর্থাৎ এখানে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ না দেখিয়ে দেখানো হলো পিতার বয়স হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি থেকে ২৪ বছর কম—যা প্রশ্নের শর্তের সঙ্গে মিল নেই। কাজেই প্রশ্নের শর্ত ভালোভাবে জেনে প্রশ্নটি মন দিয়ে পড়ে সমাধান করাই উত্তম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো অনুশীলনীর সমস্যা সমাধান শুরু করার আগে অনুশীলনী সম্পৃক্ত অধ্যায়, উদাহরণ এবং অঙ্কের নিয়ম-পদ্ধতি সম্পর্কিত আলোচনা ভালোভাবে পড়ে নেওয়া, জেনে নেওয়া খুবই দরকার। মনে রেখো, শুধু ‘ফল’ মিললেই সমাধান সঠিক বলে ধরে নেওয়া যায় না। নিয়ম-পদ্ধতিও সঠিক হতে হবে। এবার এসো উদাহরণ ২- এর আলোকে উল্লিখিত সমস্যাটির আদর্শ সমাধান দেখা যাক। সমাধান: পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ:পিতার বয়স=পুত্রের বয়সের ৩ গুণপিতা ও পুত্রের বয়সের সমষ্টি=পুত্রের বয়সের ৪ গুণএখন পুত্রের বয়সের ৪ গুণ =৯৬ বছর পুত্রের বয়স= ৯৬ বছর—৪ =২৪ বছরপিতার বয়স=২৪ বছর x ৩=৭২ বছর উত্তর : পিতার বয়স ৭২ বছর, পুত্রের বয়স ২৪ বছরতোমাদের জন্য এবার রয়েছে অনুশীলনী-৩ এর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান।প্রশ্ন: একটি ঝুড়িতে ১৬৮টি আম আছে। এরূপ ১৫টি ঝুড়িতে যতগুলো আম আছে তা থেকে মীনাকে ৭৮০টি এবং রানিকে ৭৫০টি আম দেওয়া হলো। বাকি আম রাজুকে দেওয়া হলো, রাজু কতটি আম পেল?সমাধান: এখানে, ১টি ঝুড়িতে আম আছে ১৬৮টি ১৫টি ঝুড়িতে আম আছে (১৬৮১৫)টি =২৫২০টিএখন, মীনাকে দেওয়া হলো ৭৮০টি আম রানিকে দেওয়া হলো(+) ৭৫০টি আম মীনা ও রানিকে দেওয়া হলো মোট ১৫৩০টি আমএখানে,১৫টি ঝুড়িতে আছে মোট ২৫২০টি আমমীনা ও রানিকে দেওয়া হলো মোট (-) ১৫৩০টি আমবাকি থাকল ৯৯০টি আম সুতরাং রাজু ৯৯০টি আম পেল।উত্তর: ৯৯০টি আম।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল