গণিত
অনুশীলনী-৩প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত বিষয়ের ওপর আজকের আলোচনা। গত কয়েক পর্বে গণিত বিষয়ের বিভিন্ন সমস্যা সমাধানে গণিতের মৌলিক চার নিয়ম: যোগ, বিয়োগ, গুণ ও ভাগসংক্রান্ত বিভিন্ন সমস্যা ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে। আজ রয়েছে ‘প্রাথমিক চার নিয়ম সম্পর্কিত সমস্যাবলি’ শিরোনাম যুক্ত তৃতীয় অধ্যায়। এসো তাহলে, এবার অনুশীলনী-৩-এর কয়েকটি সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করা যাক। প্রশ্ন: ফরিদা ও ফাতেমার বেতন একত্রে ৯৯০৫ টাকা। ফাতেমার বেতন ফরিদা অপেক্ষা ৪৮৯ টাকা বেশি। ফরিদা ও ফাতেমা প্রত্যেকের বেতন কত?সমাধান: প্রশ্নমতে,ফরিদা ও ফাতেমার বেতন একত্রে ৯৯০৫ টাকাফাতেমার বেতন ফরিদা অপেক্ষা বেশি ৪৮৯ টাকাএখানে, মোট বেতনের টাকা থেকে ফাতেমার বেশি বেতনের টাকা বাদ দিলে দুইজনের বেতনের টাকা সমান হবে।এখন দুইজনের সমপরিমাণ বেতন একত্রে হবে: (৯৯০৫-৪৮৯) টাকা = ৯৪১৬ টাকাসুতরাং ফরিদার বেতন (৯৪১৬২) টাকা বা, ৪৭০৮ টাকা ফাতেমার বেতন (৪৭০৮+৪৮৯) টাকা বা, ৫১৯৭ টাকাউত্তর: ফরিদার বেতন ৪৭০৮ টাকা, ফাতেমার বেতন ৫১৯৭ টাকা।প্রশ্ন: রোকেয়া বেগম প্রতি মাসে বাড়ি ভাড়া ৩৫০০ টাকা ও পেনশন ৫০৮৫ টাকা পান। তিনি ছেলের লেখাপড়া ও অন্যান্য খরচ বাবদ ৭৯৪৮ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে রাখেন। বছরে তার কত টাকা জমা হয়?সমাধান: রোকেয়া প্রতি মাসে, বাড়ি ভাড়া ৩৫০০ টাকা পেনশন পান (+) ৫০৮৫ টাকা তিনি প্রতি মাসে আয় করেন ৮৫৮৫ টাকা ছেলের লেখাপড়া ও অন্যান্য খরচ বাবদ ব্যয় করেন (-) ৭৯৪৮ টাকা প্রতিমাসে তিনি ব্যাংকে রাখেন ৬৩৭ টাকাএখন, ১ বছর = ১২ মাসরোকেয়া বেগম ১ মাসে ব্যাংকে রাখেন ৬৩৭ টাকা ১২ মাসে ব্যাংকে রাখেন (৬৩৭১২) টাকা বা, ৭৬৪৪ টাকাসুতরাং বছরে তার ৭৬৪৪ টাকা জমা হয়।উত্তর: ৭৬৪৪ টাকা।