গণিত
অধ্যায়-৪ ঐকিক নিয়মপ্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনায় রয়েছে চতুর্থ অধ্যায়ের ‘ঐকিক নিয়ম’। ঐকিক নিয়মে সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রশ্নটি ভালোভাবে পড়ে জেনে নিতে হয় প্রশ্নে কী দেওয়া আছে এবং কী চাওয়া হয়েছে বা কী বের করতে হবে বা কী নির্ণয় করতে বলা হয়েছে। এবার চলো গতকালের ধারাবাহিকতায় এই অধ্যায়ের অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: ২০ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ১৫ জন লোক ঐ কাজ কত দিনে করতে পারবে?সমাধান: ২০ জন লোক কাজটি করতে পারে ১৫ দিনে ১ ” ” ” ” ” (১৫২০) দিনে = ৩০০ দিনে ১৫ ” ” ” ” ” (৩০০১৫) দিনে = ২০ দিনে উত্তর: ২০ দিনে।প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৫০০ জন ছাত্রের ৫০ দিনের খাবার আছে। ১০ দিন পর ঐ ছাত্রাবাসে আরও ৩০০ জন ছাত্র আসল। বাকি খাদ্যে তাদের আর কত দিন চলবে?সমাধান: ১০ দিন পর: খাবার থাকে (৫০-১০) দিনের = ৪০ দিনের ছাত্রসংখ্যা হয় (৫০০+৩০০) জন = ৮০০ জনএখন, বাকি খাদ্যে ৫০০ জন ছাত্রের চলে ৪০ দিন ” ” ১ ” ” ” (৪০৫০০) দিন = ২০০০০ দিন ” ” ৮০০ ” ” ” (২০০০০৮০০) দিন = ২৫ দিনসুতরাং বাকি খাদ্যে তাদের আর ২৫ দিন চলবে। উত্তর: ২৫ দিন।প্রশ্ন: কোনো পরিবারে ৮ জন লোকের ২৬ দিনের খাদ্য আছে। ৫ দিন পর ১ জন লোক বাইরে চলে গেল। এখন বাড়ির লোকের অবশিষ্ট খাদ্যে আর কত দিন চলবে?সমাধান: ৫ দিন পর, পরিবারে লোক থাকে (৮-১) জন = ৭ জন পরিবারে খাদ্য থাকে (২৬-৫) দিনের = ২১ দিনেরএখন, অবশিষ্ট খাদ্যে ৮ জনের চলে ২১ দিন ” ” ১ ” ” (২১৮) দিন = ১৬৮ দিন ” ” ৭ ” ” (১৬৮৭) দিন = ২৪ দিনসুতরাং বাড়ির লোকের অবশিষ্ট খাদ্য আর ২৪ দিন চলবে। উত্তর: ২৪ দিন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল